চাকরি ছাড়লেই মোটা অঙ্কের আর্থিক প্যাকেজ! কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়বাড়ন্তে কড়া পদক্ষেপ নিল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর পেছনে খরচ বাড়ানোর পাশাপাশি সংস্থার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এবার বড়সড় পদক্ষেপ করল প্রযুক্তি দুনিয়ার মহারথী গুগল (Google)। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সংস্থার খরচ কমাতে নির্দিষ্ট কিছু কর্মীকে মোটা অঙ্কের ‘সেভারেন্স প্যাকেজ’ বা আর্থিক সুবিধার বিনিময়ে স্বেচ্ছাবসরের (Voluntary Exit Package) প্রস্তাব দিয়েছে গুগল।

চলতি বছরের জুন মাস থেকে চালু হওয়া এই বিশেষ স্বেচ্ছাবসরের সুযোগটি বর্তমানে বিশ্বজুড়ে আরও কয়েকটি দেশে সম্প্রসারিত করা হয়েছে।

PPC Landকোন কোন দেশের কর্মীরা এই প্রস্তাব পেলেন?

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গুগলের এই স্বেচ্ছাবসরের অফার মূলত ৫টি দেশের কর্মীদের জন্য কার্যকর করা হয়েছে। দেশগুলি হলো— কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান এবং সুইজারল্যান্ড। তবে এই মুহূর্তে ঠিক কতজন কর্মী এই অফার গ্রহণ করে চাকরি ছেড়েছেন, সে বিষয়ে গুগলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।

গুগলের একজন মুখপাত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, ২০২৫ সালের প্রথম দিক থেকেই সংস্থার কিছু নির্দিষ্ট টিমের জন্য এই স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রোগ্রাম চালু করা হয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি ও খরচ সামাল দিতে গত জুন মাসে এটি আরও কয়েকটি দেশে সম্প্রসারিত করা হয়।

কী থাকছে এই প্যাকেজে?

সুইজারল্যান্ডের ক্ষেত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অফার গ্রহণকারী কর্মীরা তাঁদের প্রতি এক বছরের চাকরির মেয়াদের জন্য এক মাসের মূল বেতন হিসেবে সেভারেন্স প্যাকেজ পেয়েছেন, যা সর্বোচ্চ ১২ মাসের বেতন পর্যন্ত সীমাবদ্ধ।

বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির পরিকাঠামো তৈরি এবং ডেটাসেন্টারগুলিতে গুগলের রেকর্ড পরিমাণ বিনিয়োগের জেরে অ্যালফাবেটের (Alphabet) খরচ হু হু করে বাড়ছে। ওয়াল স্ট্রিটের আর্থিক চাপ ও বাজেট ভারসাম্যের কথা মাথায় রেখেই গুগল এখন তাদের কর্মী সংখ্যা ও মানবসম্পদ বিন্যাসে এই কৌশলগত পরিবর্তন আনছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *