চা খাওয়ার ফাঁকেই বিরাট চমক! মালবাজারের সাধারণ ক্যাফেতে আচমকা হাজির বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া!

উত্তরবঙ্গে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ের সুবাদে এখন তারকাদের আনাগোনা লেগেই রয়েছে। তবে শুটিংয়ের ব্যস্ততার মাঝে হঠাৎ করেই ডুয়ার্সের মালবাজারের একটি সাধারণ ক্যাফেতে চা পানের জন্য গাড়ি থেকে নেমে পড়লেন বলিউড অভিনেত্রী তথা জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ নেহা ধুপিয়া! হঠাৎ প্রিয় তারকাকে চোখের সামনে দেখতে পেয়ে মুহূর্তের মধ্যে এলাকায় কৌতূহলী সাধারণ মানুষ ও পর্যটকদের বিরাট ভিড় জমে যায়।

জানা গিয়েছে, জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো ‘রোডিজ রিবার্থ’ (Roadies Rebirth)-এর শুটিংয়ের কাজেই বর্তমানে উত্তরবঙ্গে রয়েছেন নেহা ধুপিয়া। শুটিংয়ের শুটিং টিম ও অন্যান্য তারকারাও তাঁর সঙ্গেই রয়েছেন। ডুয়ার্সের বিভিন্ন মনোরম লোকেশনে কাজের ফাঁকেই এদিন মালবাজারের একটি লোকাল ক্যাফেতে কিছুক্ষণের জন্য বিরতি নেন অভিনেত্রী।

চা উপভোগ করার পাশাপাশি ক্যাফেটির সাধারণ কর্মীদের সঙ্গে অত্যন্ত আন্তরিক ভঙ্গিতে সময় কাটাতে দেখা যায় নেহাকে। কর্মীদের অনুরোধ ফেলতে পারেননি তিনি; হাসিমুখে তাঁদের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে ছবিও তোলেন। সাধারণ চা এর দোকানে এমন হেভিওয়েট বলিউড তারকার আকস্মিক উপস্থিতি ও তাঁর এই সহজ-সরল মেজাজ মন কেড়েছে স্থানীয় বাসিন্দাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *