রাত জেগে ঠাকুর দেখে ফেরার নো চিন্তা! কালীপুজোয় ৮-১৩ নভেম্বর শিয়ালদা রুটে ছুটবে স্পেশাল ট্রেন, দেখুন পূর্ণাঙ্গ সময়সূচি

কালীপুজো ও দীপাবলিতে মেতে উঠতে চলেছে রাজ্য। বিশেষ করে বারাসত ও নৈহাটির থিম পুজো দেখতে প্রতি বছরই আলোর উৎসবে উপচে পড়ে অগণিত দর্শনার্থীদের ভিড়। গভীর রাত পর্যন্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার পর ভক্ত ও দর্শনার্থীদের বাড়ি ফেরা যাতে একেবারে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক হয়, তার জন্য বড় পদক্ষেপ নিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন।
দর্শনার্থীদের রাতের যাতায়াতের কথা মাথায় রেখে ৮ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত ৬ জোড়া রাত্রিকালীন ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শিয়ালদা, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট, ব্যারাকপুর ও নৈহাটি রুটে এই স্পেশাল ট্রেনগুলি পরিষেবা দেবে।
এক নজরে নাইট ইএমইউ স্পেশাল ট্রেনের সময়সূচি:
আপ ইএমইউ স্পেশাল (UP EMU Special):
-
ট্রেন নং ০৩১৬১: শিয়ালদহ থেকে রাত ১১:০০ টায় ছেড়ে ডানকুনি পৌঁছবে রাত ১১:৪২ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৬৩: শিয়ালদহ থেকে রাত ১২:৫০ টায় ছেড়ে বারাসত পৌঁছবে রাত ০১:৩৫ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৬৫: বারাসত থেকে রাত ০১:৫০ টায় ছেড়ে বনগাঁ পৌঁছবে ভোর ০৩:০০ টায়।
-
ট্রেন নং ০৩১৬৭: বারাসত থেকে রাত ০১:১০ টায় ছেড়ে হাসনাবাদ পৌঁছবে রাত ০২:৩৬ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৬৯: শিয়ালদহ থেকে রাত ১২:৪০ টায় ছেড়ে রানাঘাট পৌঁছবে রাত ০২:৩০ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৭১: ব্যারাকপুর থেকে রাত ০১:২৫ টায় ছেড়ে নৈহাটি পৌঁছবে রাত ০২:১০ মিনিটে।
ডাউন ইএমইউ স্পেশাল (DOWN EMU Special):
-
ট্রেন নং ০৩১৬২: ডানকুনি থেকে রাত ১১:৫৫ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ১২:৩৭ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৬৪: বারাসত থেকে রাত ০১:১০ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ০১:৫৫ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৬৬: বনগাঁ থেকে রাত ১১:০০ টায় ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২:১০ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৬৮: হাসনাবাদ থেকে রাত ১১:৩০ টায় ছেড়ে বারাসত পৌঁছবে রাত ১২:৫৬ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৭০: রানাঘাট থেকে রাত ১১:৪৫ টায় ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত ০১:৪০ মিনিটে।
-
ট্রেন নং ০৩১৭২: শিয়ালদহ থেকে রাত ১২:৩০ টায় ছেড়ে ব্যারাকপুর পৌঁছবে রাত ০১:১৫ মিনিটে।
পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আনন্দের দিনগুলিতে সাধারণ যাত্রীদের সুবিধার্থেই এই বিশেষ ট্রেনের বন্দোবস্ত করা হয়েছে। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা পুজোপ্রেমীরা গভীর রাত পর্যন্ত উৎসবের আনন্দ উপভোগ করার পর নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।