কলকাতার রাজপথে বিজেপির মেগা শক্তি প্রদর্শন! ‘অরাজকতা হঠাও’ ধ্বনিতে তোলপাড় রাজ্য রাজনীতি

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের লাগাতার প্রতিবাদের জবাবে এবার কলকাতার রাজপথে পাল্টা শক্তি মহড়ায় নামল ভারতীয় জনতা পার্টি (BJP)। সোমবার মধ্য কলকাতার ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট থেকে শুরু হলো বিজেপির বহুল চর্চিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ যাত্রা।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের প্রত্যক্ষ নেতৃত্বে আয়োজিত এই মেগা পদযাত্রায় প্রথম সারিতে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

তিলোত্তমায় পদ্ম শিবিরের মেগা মিছিল: সোমবার বিকেলে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অভিমুখে শুরু হওয়া এই মিছিলে হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থকদের ঢল নামে। হাতে জাতীয় পতাকা এবং প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সরকারের নীতি ও বিরোধীদের অরাজকতার বিরুদ্ধে সোচ্চার হন দলীয় কর্মীরা। মিছিল থেকে তৃণমূল এবং বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোটকে লক্ষ করে কড়া বার্তা দেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের লাগাতার আন্দোলনের পাল্টা জবাব দিতেই বঙ্গ বিজেপির এই সুপরিকল্পিত রাজপথ দখল কর্মসূচি। মিছিলটি ধর্মতলায় পৌঁছে এক বিশাল জনসভায় রূপান্তরিত হবে, যেখান থেকে রাজ্য এবং জাতীয় রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখবেন নীতিন নবীন ও শুভেন্দু অধিকারী।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *