ধনতেরাসের আগেই ২৫,০০০ টাকা সস্তা হলো রুপো, ১০ দিনে কতটা কমল সোনা?

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ৬ নভেম্বর পালিত হবে ধনতেরাস। সনাতন বিশ্বাস ও শুভ মুহূর্ত মেনে উৎসবের এই মরসুমে খাঁটি সোনা ও রুপো কেনার প্রস্তুতি নিচ্ছেন সাধারণ মানুষ। ঠিক সেই আবহেই মধ্যবিত্ত ও বিনিয়োগকারীদের জন্য সুখবর! গত ১০ দিনে হু-হু করে কমেছে মূল্যবান ধাতুর দাম। শিল্পখাতে হঠাৎ চাহিদা কমা ও আন্তর্জাতিক বাজারের প্রভাবে গত ১০ দিনে এক ধাক্কায় কেজি প্রতি ২৫,০০০ টাকা নেমেছে রুপোর দর। পাশাপাশি ১০ গ্রামে ৫ হাজার টাকারও বেশি সস্তা হয়েছে সোনা!
তবে গয়না কিনতে যাওয়ার আগে সাবধান! উৎসবের সুযোগে আসল সোনার দামে নকল সোনা বিক্রি করার ফাঁদ পেতে পারে অসৎ ব্যবসায়ীরা। তাই দোকানে গিয়ে খাঁটি সোনা যাচাই করে কেনাই বুদ্ধিমানের কাজ।
গত ১০ দিনে সোনা ও রুপোর বাজার দর কেমন?
-
সোনার অবস্থা: গত ১০ দিনের টানাপোড়েনে বাজারে সোনা বেশ কিছুটা সস্তা হয়েছে। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে প্রায় ৫,৮৪০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৫,০৫০ টাকা। এর মধ্যে ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর দাম অপরিবর্তিত থাকলেও বাকি দিনগুলোতে দর ওঠানামার পর শেষের দিকে দাম কমেছে।
-
রুপোর রেকর্ড পতন: ২৩ অক্টোবর ৫,০০০ টাকা কমার পর টানা কয়েক দিন স্থিতিশীল ছিল রুপোর দাম। কিন্তু ২৯ থেকে ৩১ অক্টোবরের মধ্যে আরও ২০,০০০ টাকা কমে মোট ২৫,০০০ টাকা সস্তা হয়েছে এক কেজি রুপো। বর্তমানে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতাসহ ভারতের প্রধান প্রধান মহানগরে ১ কেজি রুপো বিক্রি হচ্ছে ২,০০,০০০ টাকায়।
আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৪,৭০০ টাকায় (-১৫৫০)
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৩০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৪৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,২৭,৩৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪১,৭০০ টাকায় (-১৬৫০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৮৮০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৯,০৩০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৮,৯৩০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,১৬০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,১৬০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,৩১০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৪,২১০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,৮৫,৪০০ টাকায় (-৭৮০০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,০০,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,০০,০০০ টাকায়।
হঠাৎ কেন ঝরছে সোনা-রুপোর ঔজ্জ্বল্য?
আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম বৃদ্ধি সোনা-রুপোর বাজারে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির কঠোর মুদ্রানীতিও সোনার গতিরোধ করছে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ‘ফেডারেল রিজার্ভ’ এবং ভারতের ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (RBI) সুদের হার বৃদ্ধি করেছে বা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীদের কাছে সোনার আকর্ষণ কিছুটা কমে যায়।
ধনতেরাসে সোনা কেনা কি লাভজনক হবে?
ধারাবাহিক দরপতনের কারণে ধনতেরাসের আগে বাজারে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম দেখা যাচ্ছে। ক্রেতারা আরও দরপতনের আশায় অপেক্ষা করছেন। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে সোনা সর্বদাই নিরাপদ ও লাভজনক বিনিয়োগ।
বিশ্ববাজারে ডলারের মূল্যবৃদ্ধি ও সুদের হারের কারণে দাম দ্রুত লাফিয়ে না বাড়লেও, উৎসবের দিনগুলিতে অভ্যন্তরীণ চাহিদা সামান্য দাম বাড়াতে পারে। তাই এখন একবারে সব টাকা বিনিয়োগ না করে একাধিক দফায় বা ধাপে ধাপে সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে বলে পরামর্শ বিশেষজ্ঞদের।

