এক লহমায় শেষ গোটা পরিবার! ২৪ তলার ব্যালকনি থেকে পড়ে বাবা ও ছেলের মৃত্যুতে চাঞ্চল্য, আসল সত্যিটা কী?

২৪ তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে আচমকা নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তি এবং তাঁর নাবালক ছেলের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি অভিজাত আবাসনে। একই পরিবারের দু’জনের আকস্মিক এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কীভাবে ঘটেছিল এই দুর্ঘটনা? পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম রণদীপ পাত্র (৪০) এবং তাঁর ১১ বছরের ছেলে আরভ। ঘটনার দিন বাড়ির ২৪ তলার ব্যালকনিতে গাছ থেকে ফুল তুলতে গিয়েছিলেন রণদীপবাবু। সঙ্গে ছিল তাঁর ছেলেও। পুলিশকে দেওয়া বিবৃতে মৃত যুবকের স্ত্রী জানিয়েছেন, ব্যালকনিতে রাখা একটি মইয়ের ওপর দাঁড়িয়ে ফুল তোলার সময় হঠাৎই ভারসাম্য হারিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান বাবা ও ছেলে দু’জনেই।

দ্রুত তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করার পর দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। এক নিমেষে বাবা ও ছেলের এই পরিণতিতে বিশ্বাস করতে পারছেন না প্রতিবেশীরাও।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, মইয়ের ব্যবহার বা ব্যালকনির নিরাপত্তা নিয়ে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *