শান্তি বজায় রাখতে হবেই! ১০ হাজার টাকার মুচলেকা মামলার রায়ে বড় রায় শোনাল দিল্লি হাইকোর্ট
October 23, 2026

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র সভানেত্রী নেহা বোরাকে বড় ধাক্কা দিল দিল্লি হাইকোর্ট। শান্তি বজায় রাখার জন্য স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এসইএম)-এর জারি করা ১০, হাজার টাকার বন্ডে সই করার নির্দেশকে চ্যালেঞ্জ করে নেহার করা আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।
তদন্ত চলাকালীন শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেওয়ার ওই নোটিশের বিরুদ্ধে নেহা বোরার করা আবেদনের ওপর শুনানি আগেই শেষ হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি সুব্রমহুনিয়াম প্রসাদ উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর রায় সংরক্ষিত রেখেছিলেন। এদিন সেই মামলার রায়েই আদালত আইসা নেত্রীর আবেদন খারিজ করে দেয়, যার ফলে তাঁকে পুলিশের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট মুচলেকা সংক্রান্ত আইনি প্রক্রিয়ার মুখোমুখিই হতে হচ্ছে।