মাঝরাতে কেক কেটে স্বামীর জন্মদিন উদযাপন! উদয়ের জন্য অনামিকার কোন বিশেষ প্রতিশ্রুতি ভাইরাল?

মাঝরাতে কেক কেটে অত্যন্ত রোমান্টিক ও ঘরোয়াভাবে স্বামীর জন্মদিন উদযাপন করলেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। অন্ধকারের মাঝে শুধুমাত্র মোমবাতির আলোয় অভিনেতা উদয়ের মুখ হাসিতে উজ্জ্বল হয়ে উঠেছিল। বেলুন, গোলাপ ফুল এবং কেক—সবমিলিয়ে জন্মদিনের তোড়জোড় ছিল একেবারে তুঙ্গে। ভালোবাসার মানুষটির মুখে একটু হাসি ফোটাতে পেরে দারুণ খুশি অনামিকাও।

সোশ্যাল মিডিয়ায় স্বামীর জন্মদিনে তাঁকে বুকভরা ভালোবাসা জানিয়ে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন অনামিকা। উদয়ের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “তোমাকে কখনো বুড়ো হতে না দেওয়ার ইচ্ছেটা আমার সঙ্গে চিরকাল থেকে যায়। আমি জানি আমি সবাইকে থামাতে পারব না, কিন্তু তোমার ভেতরে শিশুটি যেন হারিয়ে না যায়, তার অন্যতম কারণ হওয়ার চেষ্টা আমি করতে পারি।” তিনি আরও যোগ করেন, নিজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারছেন উদয় তাঁর জীবনে কতটা মূল্যবান। সব সময় এমনই সুন্দর হৃদয় এবং শিশুসুলভ হাসি বজায় রাখার আর্জি জানিয়েছেন তিনি।

জন্মদিনের বিশেষ বার্তায় অনামিকা লিখেছেন, “আমার ভালোবাসা। আমি যেমনটা সবসময় বলি, যতদিন আমি আছি তোমার জীবনে কোনও কিছুর অভাব হবে না। এটা আমার প্রতিশ্রুতি।” অনামিকার এই সুন্দর পোস্টে নেটিজেনদের পাশাপাশি বহু মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পেশাগত জীবনে এই মুহূর্তে উদয় ‘পরিণীতা’ ধারাবাহিকে এবং অনামিকা ‘গঙ্গা’ ধারাবাহিকে একটি কঠিন মানসিক বিকারগ্রস্ত চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন। ব্যক্তিগত জীবনের এই মিষ্টি মুহূর্তটি বর্তমানে অনুরাগীদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *