মহাসপ্তমীতে বাংলায় মেগা চমক! সোজা কলকাতায় আসছেন অমিত শাহ, কোন কোন হেভিওয়েট পুজো মণ্ডপ ঘুরবেন?

মহাসপ্তমীতে পশ্চিমবঙ্গে অমিত শাহ: বেলুড় মঠ থেকে শ্রীভূমি—কলকাতার কোন কোন বড় পুজোয় থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী?
দুর্গাপুজোর আনন্দমুখর ও উৎসবের মরশুমে রাজ্য রাজনীতিতে বড়সড় রাজনৈতিক তৎপরতার ইঙ্গিত মিলেছে। মহাসপ্তমীর দিনেই সোজা পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজোর এই উৎসবে রাজ্যে এসে কলকাতার একাধিক নামী ও ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
রাজনৈতিক মহলের মতে, রাজ্য পরিবর্তনের পর এই প্রথম দুর্গাপুজোকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরিকল্পনা অনুযায়ী, মহাসপ্তমীর দিন তিনি প্রথমে বেলুড় মঠ ও বালি এলাকার বেশ কিছু পুজো পরিদর্শন করবেন। এরপর একে একে কলকাতার ঐতিহাসিক শোভাবাজার রাজবাড়ি, চেতলা ২৪ পল্লী এবং ভিড় টানার দিক থেকে বরাবর চর্চায় থাকা শ্রীভূমির দুর্গাপুজো মণ্ডপেও তাঁর যাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে মহালয়ার দিনেই ইডেন গার্ডেন্সে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর যোগদানের কথা থাকলেও তা সম্ভব হয়নি। তবে সপ্তদীর দিন তাঁর এই হাই-প্রোফাইল বঙ্গ সফর ঘিরে রাজনৈতিক পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। একদিকে যখন উৎসবের আলোয় সেজে উঠেছে তিলোত্তমা, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধমাকা সফর রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।