টমেটো আর শসা একসঙ্গে খাচ্ছেন? শরীরের ভেতর অজান্তেই কী মারাত্মক কাণ্ড ঘটছে জানেন কি!

দুপুরের খাবারের পাতে এক বাটি সতেজ স্যালাড মানেই তাতে টমেটো আর শসার উপস্থিতি আবশ্যিক। লাল আর সুবজের এই যুগলবন্দি দেখতে যেমন দৃষ্টিনন্দন, তেমনই ওজন কমাতে বা শরীর ঠান্ডা রাখতে বেশিরভাগ মানুষই নিয়মিত টমেটো ও শসা একসঙ্গে কেটে খেয়ে থাকেন। কিন্তু পুষ্টিবিদ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অতিপরিচিত খাবার অভ্যাসটিই আপনার পাচনতন্ত্রের জন্য এক মারাত্মক ভুলের কারণ হতে পারে।

চিকিৎসাবিজ্ঞান বলছে, প্রতিটি খাবারের হজম প্রক্রিয়ার সময় ও প্রকৃতি আলাদা। শসা এবং টমেটোর হজম হওয়ার ধরন সম্পূর্ণ বিপরীতমুখী হওয়ায়, এই দুটি উপাদান যখন একসাথে পাকস্থলীতে প্রবেশ করে, তখন তা শরীরের স্বাভাবিক পাচন প্রক্রিয়াকে পুরোপুরি এলোমেলো করে দেয়।

কেন এই দুটি খাবার একসঙ্গে খাওয়া ক্ষতিকর?

পাচন প্রক্রিয়ায় ব্যাঘাত: শসা খুব দ্রুত হজম হয়ে যায়, অন্যদিকে টমেটোর বীজ ও খোসা হজম হতে বেশ কিছুটা সময় লাগে। ফলে এই দুই উপাদান একসঙ্গে পেটে গেলে একটি আগে হজম হয় এবং অন্যটি পাকস্থলীতে দীর্ঘক্ষণ থেকে গিয়ে গ্যাস্ট্রিক রিফ্লাক্স ও পেটে অস্বস্তি তৈরি করে।

ভিটামিন সি নষ্ট হওয়া: শসায় রয়েছে ‘অ্যাসকরবিনেজ’ (Ascorbinase) নামক একটি বিশেষ এনজাইম, যা ভিটামিন সি ধ্বংস করতে সিদ্ধহস্ত। আর টমেটো হলো ভিটামিন সি-এর অন্যতম সেরা উৎস। ফলে টমেটো আর শসা একসঙ্গে খেলে টমেটোর আসল পুষ্টিগুণ আর শরীর গ্রহণ করতে পারে না।

গ্যাস ও পেটের গণ্ডগোল: এই দুটি বিপরীতমুখী বৈশিষ্ট্যের খাবার একসঙ্গে পাচিত হওয়ার সময় পাকস্থলীতে টক্সিন বা গ্যাস তৈরি করতে শুরু করে। এর ফলে পেটে ফোলা ভাব (Bloating), অম্লতা বা এসিডিটি, বুক জ্বালা এবং বদহজমের মতো সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়।

সুরক্ষায় করণীয় কী?

পুষ্টিবিদরা সুস্থ থাকতে কিছু সহজ নিয়ম মেনে স্যালাড খাওয়ার পরামর্শ দিচ্ছেন:

প্রতিদিনের স্যালাডে টমেটো ও শসা একসঙ্গে না মিশিয়ে আলাদা আলাদা সময় খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

দুপুর বা রাতের খাবারের সঙ্গে শসা খেলে, টমেটো রেখে দিন অন্য কোনো খাবারের উপাদানের সাথে রান্নায় বা স্ন্যাকস হিসেবে।

স্যালাড খাওয়ার সময় হালকা লেবুর রস বা সামান্য গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলে তা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

স্বাস্থ্যকর খাবার খাওয়া যেমন জরুরি, তেমনই সঠিক উপায়ে খাবার গ্রহণ করাও সমান গুরুত্বপূর্ণ। নিজের এবং পরিবারের সুস্থতার স্বার্থে খাদ্যাভ্যাসে এই ছোট পরিবর্তনটি আজই নিয়ে আসুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *