BUDGET: কর্মচার্রীদের জন্য সুখবর, এবার মিলবে ২৫ লক্ষ টাকা- ঘোষণা অর্থমন্ত্রী নির্মলার
আজ বাজেট অধিবেশনে নতুন আর্থিক বছরের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন।
লোকসভা ভোটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন পেশ করলেন পূর্ণাঙ্গ বাজেট।রীতিমতো সকলের জন্যই করলেন বড় বড় ঘোষণা। তিনি জানিয়েছেন অবসরকালীন সময়ে বেসরকারি ক্ষেত্রে ছুটি বিক্রি করে পাওয়া যাবে ২৫ লক্ষ টাকা।আগে যেখানে পাওয়া যেত মাত্র ৩ লক্ষ টাকা।
এরফলে যারা চলতি বছরে অবসর নিতে চলেছেন তারা হবেন উপকৃত। সেই সাথে অর্থমন্ত্রী ব্যাপক ছাড় দিয়েছেন আয়করের ক্ষেত্রেও। আর সেই কারণে মনে করা হচ্ছে এবারের বাজেটে স্বস্তি পেলেন আমজনতা।
প্রসঙ্গত, আজ সংসদে পেশ হয়েছে বাজেট। আজ কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রিয়মন্ত্রী নির্মলা সীতারমোন। ইতিহাস ঘাটলে দেখা যায় স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন দেশের প্র্রথম অর্থমন্ত্রী আরকে শানমুগাম চেট্টি।
উল্লেখ্য ১৯৪৭ -এর ১৫ অগাস্ট থেকে ১৯৪৮ সালের ৩১ মার্চ মাত্র সাড়ে সাত মাসের জন্য তৈরী করা হয়েছিল বাজেট। সেই সময় মোট রাজস্ব সংগ্রহের পরিমান ছিল মাত্র ১৭১.১৫ কোটি টাকা। পাশাপাশি রাজস্ব ঘাটতি ছিল ২০৪ .৫৯ কোটি টাকা।