আন্দোলনে যোগ দিয়েই আইনি বিপাকে ইমরান খান! গ্রামী দেবী থানায় রুজু হল এফআইআর, কোন কোন ধারায় মামলা?

‘ককরোচ জনতা পার্টি’-র (CJP) আন্দোলন মিছিলে সামিল হয়ে পুলিশি আটক ও হেনস্থার শিকার হওয়ার রেশ কাটতে না কাটতেই এবার বিপাকে বলিউড অভিনেতা ইমরান খান (Imran Khan) এবং তাঁর বান্ধবী তথা অভিনেত্রী লেখা ওয়াশিংটন। মুম্বইয়ের ঐতিহাসিক অগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভ প্রদর্শনে যোগ দেওয়ার অপরাধে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ। গ্রামদেবী পুলিশ স্টেশনে এই মামলা রুজু করা হয়েছে। তবে একই ঘটনায় আটক হওয়া আমির খানের ভাগ্নী, অভিনেত্রী জেন মারির নাম এই এফআইআরে রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
কোন কোন ধারায় মামলা রুজু?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইন অমান্য করে বিক্ষোভ প্রদর্শনের জেরে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র বেশ কয়েকটি কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে: ধারা ২২৩: সরকারি কর্মচারীর নির্দেশ অমান্য করা।ধারা ১৮৯(২): বেআইনি সমাবেশে অংশগ্রহণ করা।
ধারা ১৮৯(৩): মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগ দেওয়া।ধারা ১৮৯(৫): ছত্রভঙ্গ হওয়ার আইনি নির্দেশ সত্ত্বেও বেআইনি সমাবেশে অনড় থাকা বা যোগ দেওয়া।উল্লেখ্য, ওইদিন মুম্বইয়ের আন্দোলনস্থল থেকে চার শতাধিক আন্দোলনকারীকে আটক করেছিল পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হলেও অভিনেতা ইমরানের বিরুদ্ধে পুলিশের এই আইনি পদক্ষেপে বলিপাড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।ভ্যানের ভিতর রসিকতা ও পুলিশের সামনে স্লোগান পুলিশের হাতে আটকের পরও মেজাজ হারাতে দেখা যায়নি ইমরান খানকে। প্রিজন ভ্যানের ভেতর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, “একটা ড্রাইভে এসেছি।” এছাড়া অন্য একটি ভিডিওতে তাঁকে পুলিশের সামনে স্বতঃস্ফূর্তভাবে ‘জয় হিন্দ’ ধ্বনি দিতেও দেখা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরান সাফ জানান, তিনি বা তাঁদের কেউ কোনও বিশেষ সুবিধা বা দাবি নিয়ে রাস্তায় নামেননি, বরং মুম্বইয়ের একজন সাধারণ নাগরিক হিসেবেই নিজের গণতান্ত্রিক অধিকার ও আন্দোলনকে সমর্থন জানাতে গিয়েছিলেন।
অন্যদিকে, এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের গুরুতর অভিযোগ তুলেছেন আমির খানের ভাগ্নী জেন মারি (Zayn Marie)। পুলিশি আটকের পর ছাড়া পেয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরে আঘাত ও কালশিটের ক্ষতচিহ্নের ছবি প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। সবমিলিয়ে, তারকারা যোগ দেওয়ায় এই রাজনৈতিক আন্দোলন এখন বিনোদন জগতেরও হট কেক।