প্রতিবাদে নেমেই সোজা পুলিশের জালে! মুক্তির পর এবার ইমরান খানের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা? তোলপাড় বলিউড

ককরোচ জনতা পার্টির (CJP) ডাকা বিক্ষোভের সমর্থনে রাজপথে নেমে আটক হয়েছিলেন আগেই। তবে নাটক এখানেই শেষ হলো না। জামিনে মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এবার বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে আনুষ্ঠানিক এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিনা অনুমতিতে যোগ দেওয়া এবং সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে বলি তারকার বিরুদ্ধে এই কড়া আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমিরের ভাগ্নের বিরুদ্ধে পুলিশের এই অ্যাকশনে মায়ানগরীতে চরম শোরগোল পড়ে গিয়েছে।

কী ঘটেছিল মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে?

দিল্লির যন্তর মন্তরে সিজেপি-র বিক্ষোভের পাশাপাশি মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানেও একটি সংহতি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। সেই জমায়েতে অংশ নিতে শনিবার ময়দানে পৌঁছেছিলেন অভিনেতা ইমরান খান। কিন্তু পুলিশি অনুমতি না থাকায় ময়দান চত্বর থেকেই প্রায় চার শতাধিক আন্দোলনকারীর সঙ্গে তাঁকেও আটক করে মুম্বই পুলিশ।

আটক হওয়ার পরপরই পুলিশের প্রিজন ভ্যানে বসে হাসিমুখে একটি নিজস্বী (Selfie) পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লিখেছিলেন, “মনে হচ্ছে আমি লং ড্রাইভে যাচ্ছি।” সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়ে যায় অভিনেতার সেই রসিকতা।

“আমি মুম্বইয়ের সাধারণ নাগরিক হিসেবে এসেছি”

আটকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইমরান খান জানিয়েছিলেন, কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের পতাকা তলে তিনি আসেননি। তিনি বলেছিলেন:

“আমার আলাদা কোনও দাবি নেই। আমি মুম্বইয়ের এক সাধারণ নাগরিক হিসেবে এখানে দেখতে এসেছি কেন মানুষের চলাফেরার স্বাধীনতায় রাশ টানা হচ্ছে? কেন সাধারণের কণ্ঠরোধ করা হচ্ছে? কোনও সংগঠনের প্রতিনিধিত্ব নয়, ব্যক্তি হিসেবেই নিজের মতামত জানাতে এসেছি।”

কেন দায়ের হলো এফআইআর?

পুলিশের দাবি, বম্বে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশ অনুযায়ী সমস্ত রকম প্রতিবাদ কর্মসূচি কেবল ‘আজাদ ময়দান’-এ করার নিয়ম রয়েছে। অগাস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনও অনুমতি মঞ্জুর করা হয়নি।

বেআইনি জমায়েত, পুলিশি কাজে বাধা এবং নিষেধাজ্ঞা অমান্য করার একাধিক ধারায় আটক আন্দোলনকারী ও ইমরান খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছে। মুক্তি পেলেও এই আইনি জট এখন অভিনেতাকে কোন দিকে টেনে নিয়ে যায়, তা নিয়ে বিনোদন ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *