বাইক চালানোর সময় হঠাৎ গলায় পেঁচাল সুতো! মর্মান্তিক পরিণতি যুবকের, জানলে শিউরে উঠবেন

উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ঘাতক চায়না মাঞ্জার বলি হলেন এক তরুণ বাইক চালক। তিওয়ারিপুর থানা এলাকার মাধোপুর নিবাসী ৩৫ বছর বয়সি রমেশ কনেৌজিয়া প্রতিদিনের মতো নিজের বাইকে চেপে যাওয়ার সময় আচমকাই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। রাস্তায় ঝুলন্ত বা বাতাসে উড়ে আসা একটি ধারালো মাঞ্জা তাঁর গলায় মারাত্মকভাবে পেঁচিয়ে যায়, যার ফলে তাঁর গলার নালী কেটে অঝোরে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দারা অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁকে উদ্ধার করে গোরক্ষপুর জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের ফলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। এই লোমহর্ষক ঘটনার পর এলাকায় শোকের পাশাপাশি চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসনও। গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট চৌকি ইনচার্জকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হয়েছে এবং পুলিশ প্রশাসন অনিচ্ছাকৃত খুনসহ একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ চায়না মাঞ্জার বেআইনি বিক্রি পুরোপুরি বন্ধ করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *