মহালয়ার সকালেই সোনার বাজারে বড় ঝটকা! দাম বাড়তেই মাথায় হাত মধ্যবিত্তের

দেবীপক্ষের সূচনালগ্নেই বড়সড় পকেটের কোপ পড়ল মধ্যবিত্তের উপর। মহালয়ার পুণ্যতিথিতে এক লাফে বেশ কিছুটা বাড়ল সোনা ও রুপোর দাম। উৎসবের মুখে গয়না কেনার পরিকল্পনা যাঁরা করছিলেন, তাঁদের কপালে এখন চিন্তার ভাঁজ। সোনা-রুপোর মহার্ঘতার কারণে একদিকে যেমন মধ্যবিত্তের বাজটে টান পড়েছে, অন্যদিকে কেনাকাটায় ভাটা পড়ার আশঙ্কায় ব্যাকফুটে স্বর্ণ ব্যবসায়ীরাও। আপনিও যদি পুজোর কেনাকাটায় গয়না বা সোনার বার কেনার কথা ভেবে থাকেন, তবে দেখে নিন শনিবারের লেটেস্ট বাজার দর।

আজকের সোনার লেটেস্ট রেট (Gold Price):

২২ ক্যারেট (Hallmark Gold):

১ গ্রাম হলমার্ক সোনা: ১৪,৩৪৫ টাকা

১০ গ্রাম হলমার্ক সোনা: ১,৪৩,৪৫০ টাকা

২৪ ক্যারেট (Pure Gold):

১ গ্রাম পাকা সোনা: ১৫,০৯০ টাকা

১০ গ্রাম পাকা সোনা: ১,৫০,৯০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনার বার (Gold Bar):

১ গ্রাম সোনার বার: ১৫,০১৫ টাকা

১০ গ্রাম সোনার বার: ১,৫০,১৫০ টাকা

আজকের রুপোর লেটেস্ট দর (Silver Price):

সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দরও।

খুচরো রুপো: ১ গ্রাম কিনতে খরচ পড়বে ২২৩.২৫ টাকা। সেই হিসেবে ১০০ গ্রাম খুচরো রুপোর দাম ২২,৩২৫ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম দাঁড়িয়েছে ২,২৩,২৫০ টাকা।

রুপোর বার: ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২২,৩১৫ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ২,২৩,১৫০ টাকা।

গয়না কেনার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন:
সাধারণত সঞ্চয়ের উদ্দেশ্যে যাঁরা সোনা বা বার কেনেন, তাঁরা ২৪ ক্যারেটের পাকা সোনা বেছে নেন। তবে গয়না কেনার সময় প্রতারণা এড়াতে প্রতিটি গয়নায় হলমার্কের চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেটের স্পষ্ট উল্লেখ এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এর অফিসিয়াল স্ট্যাম্প আছে কি না, তা অতি অবশ্যই যাচাই করে নিন। BIS সার্টিফিকেটই নিশ্চিত করে গয়নাটি সরকারি নির্ধারিত মান বজায় রেখে তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *