দিল্লি নামতেই হাতকড়া, পুলিশি জালে CJP প্রধান অভিজিৎ দীপকে সহ তিন শীর্ষ নেতা

দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (CJP)-র পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আশঙ্কা সত্যি হলো। রাজধানীতে পা রাখতেই CJP-র তিন শীর্ষ নেতা—প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ। এর আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং সংগঠনের নেত্রী রত্না সিংকে আটক করা হয়েছিল।

দিল্লি আসার পথেই অভিজিৎ দীপকেরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বিমানবন্দর বা স্টেশন থেকে নামলেই তাঁদের গ্রেফতার বা আটক করা হতে পারে। শেষ পর্যন্ত তাঁদের সেই আশঙ্কাই সত্যি করে কড়া পদক্ষেপ করল প্রশাসন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে আয়োজিত এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ও ধরপাকড় শুরু হয়েছে। একের পর এক হেভিওয়েট নেতা ও আন্দোলনকারীদের আটকের ফলে এই মুহূর্তে রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত তীব্র ও সংবেদনশীল রূপ নিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *