পুজোর আগে বড় স্বস্তি! সোনার বাজারে বড় চমক, এক নজরে দেখে নিন আজকের রেট

উৎসবের মরশুমের ঠিক আগে দেশের সোনার বাজারে এল স্বস্তিদায়ক খবর। বৃহস্পতিবার লক্ষ্মীবারে দেশের bullion বাজারে সোনার দামে বড় কোনো উল্লম্ফন দেখা যায়নি। গতকালের পর আজ দেশের প্রধান শহরগুলিতে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সম্পূর্ণ অপরিবর্তিত রয়েছে। পুজোর আগে সোনার এই স্থিতাবস্থা সাধারণ মধ্যবিত্ত পরিবার ও ক্রেতাদের কিছুটা স্বস্তি দিয়েছে।
বিভিন্ন শহরে আজকের সোনার দর এক নজরে:
কলকাতা: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৫৭০ টাকা।
দিল্লি: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,২৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৭২০ টাকা।
মুম্বই: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৫৭০ টাকা।
চেন্নাই: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৫৭০ টাকা।
বেঙ্গালুরু: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,১০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৫৭০ টাকা।
হায়দরাবাদ: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,১৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৬২০ টাকা।
আহমেদাবাদ: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,১৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৬২০ টাকা।
জয়পুর ও লখনউ: ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১,৩৭,২৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১,৪৯,৭২০ টাকা।
পুজো এবং মহালয়ার আগে গহনা কেনার পরিকল্পনা যাঁরা করছেন, তাঁদের জন্য বর্তমান বাজারদর অনেকটাই অনুকূল রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।