৪ দিনে ৪০০ কোটি ছাড়িয়ে গেলো ‘পাঠান’, বক্সঅফিসে ঝড় তুলছে শাহরুখ

বলিউডের কিং শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে বিশ্বের ৮ হাজার বড় পর্দায়। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। চতুর্থ দিনে গিয়ে সিনেমাটি ৫০০ কোটি টাকার ক্লাব ছাড়িয়েছে।
বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির চতুর্থ দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ৫৫ কোটি টাকা । আর এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ টাকা । চতুর্থ দিনে গিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি টাকা।

অন্যদিকে বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছেন, চার দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ২০০ কোটি টাকা । চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৪০০ কোটি টাকা ।

২৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *