২৮ নভেম্বর রাজ্যজুড়ে বড় ভোট! গণনা কবে? দিনক্ষণ ঘোষণা করতেই শোরগোল রাজনীতিতে

২৮ নভেম্বর পুরভোট…! কবে হবে গণনা? দিনক্ষণ চূড়ান্ত করতে রাজ্যের সম্মতি চাইল নির্বাচন কমিশন

রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচনকে ঘিরে অবশেষে তৎপরতা শুরু করল রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা, হাওড়া, বালি, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং-সহ একাধিক গুরুত্বপূর্ণ পুরসভা ও কর্পোরেশনে ভোটের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই আবহে ভোটগ্রহণের দিন ও গণনার তারিখ নির্ধারণ করে রাজ্য সরকারের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, আগামী ২৮ নভেম্বর রাজ্যে পুরভোট এবং ঠিক তার কদিন পরেই অর্থাৎ আগামী ২ ডিসেম্বর ভোটের গণনা সম্পন্ন করতে চায় রাজ্য নির্বাচন কমিশন। এই প্রস্তাবিত দিনগুলির বিষয়ে রাজ্য সরকারের চূড়ান্ত মতামত ও সম্মতি পাওয়ার জন্যই আজ রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুর ও নগরোন্নয়ন দফতরের সচিবের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা।

এদিনের এই বৈঠকে রাজ্য পুলিশের ডিজি এবং আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছ থেকেও নিরাপত্তা বিষয়ক একটি বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কোন এলাকায় কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, তার ওপর ভিত্তি করেই নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্লু-প্রিন্ট তৈরি করা হবে। রাজ্য প্রশাসনের তরফ থেকে এই প্রস্তাবিত দিনগুলিতে সবুজ সঙ্কেত বা সম্মতি মিললেই যেকোনো মুহূর্তে পুরভোটের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *