আধার কার্ডের নাম নিয়ে ঝামেলা শেষ! ইউআইডিএআই-এর নতুন কড়া নিয়ম চালু, নথিতে ভুলেই এবার বন্ধ পরিষেবা?

ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড (Aadhaar Card) বর্তমানে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও অপরিহার্য একটি পরিচয়পত্র। ব্যাঙ্কিং পরিষেবা থেকে শুরু করে সরকারি বিভিন্ন যোজনা ও সুবিধার সুবিধা লাভ—সবক্ষেত্রেই আধার নম্বর প্রদান আবশ্যক। কিন্তু অনেক সময়ই দেখা যায়, আধার কার্ডে নামের বানান ভুল থাকা বা পদবীতে বিভ্রাটের কারণে গ্রাহকদের চরম ভোগান্তির মুখোমুখি হতে হয়। এই সমস্যার স্থায়ী সমাধান এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আধার কর্তৃপক্ষ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার কার্ডের নাম আপডেট ও সংশোধনের প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন এনে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করেছে। ‘মাইনর কারেকশন’ বা সামান্য সংশোধনের ক্ষেত্রে কী নিয়ম? ইউআইডিএআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ডে নামের ছোটখাটো বানান ভুল সংশোধন, নামের প্রথম অক্ষরের পরিবর্তন কিংবা মধ্য নাম (Middle Name) যোগ বা বাদ দেওয়ার বিষয়টিকে ‘মাইনর কারেকশন’ (Minor Correction) হিসেবে গণ্য করা হবে। উদাহরণস্বরূপ, কারো নাম যদি ‘Gaanesh’ থাকে এবং তিনি তা সংশোধন করে ‘Ganesh’ করতে চান, কিংবা মধ্য নাম বাদ দিতে চান, তবে এটিকে আংশিক সংশোধন হিসেবে ধরা হবে। এই ধরনের পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের মতো বৈধ নথিপত্র জমা দিতে হবে।বিয়ে বা বিবাহ বিচ্ছেদের পর পদবী পরিবর্তনের কড়া নিয়ম বিয়ের পর কিংবা বিবাহ বিচ্ছেদের কারণে পদবী পরিবর্তনের প্রয়োজন হলে এখন থেকে নতুন নিয়ম প্রযোজ্য হবে। সেক্ষেত্রে নাম বা পদবী সংশোধনের জন্য আবেদনকারীকে নির্ধারিত ‘অ্যানেক্সচার ডি’ (Annexure D) ফর্ম্যাটে প্রস্তুতকৃত হলফনামা (Affidavit) এবং সঠিক পরিচয়পত্রের প্রমাণ জমা দিতে হবে। পাশাপাশি বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটও (Marriage Certificate) বৈধ প্রমাণ্য নথি হিসেবে গৃহীত হবে। বিবাহ বিচ্ছেদের পর পূর্বের পদবীতে ফিরে আসার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তথ্য এন্ট্রি ও ভাষার ত্রুটি থাকলে লাগবে বিশেষ ফর্মআধার কার্ড তৈরির সময় ডাটা এন্্রি অপারেটরের ভুল কিংবা আঞ্চলিক ভাষাগত অনুবাদের ত্রুটির (Regional Linguistic Error) কারণে নাম ভুল হলে, আগের নিয়মের থেকে নতুন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এই ধরনের ভুলের ক্ষেত্রে পরিচয়পত্রের সাথে ‘অ্যানেক্সচার বি’ (Annexure B) ফর্ম্যাটের হলফনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সম্পূর্ণ নাম বদলের ক্ষেত্রে গেজেট নোটিফিকেশন বাধ্যতামূলক কোনো ব্যক্তি যদি তাঁর সম্পূর্ণ নাম পরিবর্তন করতে চান (Major Name Change), যার ফলে তাঁর পরিচয় পুরোপুরি বদলে যায়, সেক্ষেত্রে সাধারণ নথিতে কাজ হবে না। এর জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অফিসিয়াল গেজেটে (Official Gazette) প্রকাশিত বিজ্ঞপ্তির আসল অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।ইউআইডিএআই জানিয়েছে, জমা দেওয়া সমস্ত নথি, হলফনামা ও গেজেট নোটিফিকেশন পুঙ্খানুপুঙ্খ যাচাই করার পরেই কেবল আধার কার্ডে নাম আপডেটের আবেদন মঞ্জুর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *