কোটি মূল্যের উপহার নিয়ে মুখ খুললেন সুনীল পরিবার

দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ক্রিকেটার কেএল রাহুলের সাথে সাতপাকে বাঁধা পড়েছেন সুনীল কন্যা অভিনেত্রী আথিয়া শেঠি। জমকালো আয়োজনে রাহুল-আথিয়া বিয়ে করলেও তারকাদের উপস্থিতি চোখে পড়েনি।

শুধু তাই নয়, ক্রিকেটের মৌসুম চলায় বিরাট-রোহিতদের কেউই হাজির ছিলেন না।

তবে একাধিক সূত্রের দাবিতে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, নবদম্পতিকে বিয়ের শুভেচ্ছা জানাতে কয়েক কোটি টাকার উপহার দিয়েছেন তারকা মহল থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনের অনেকেই।

পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছিল, বিয়েতে মেয়েকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন বাবা সুনীল শেঠি, যার মূল্য ৫০ কোটি টাকা !

সেই সঙ্গে ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের বিএমডব্লিউ উপহার দিয়েছেন আনুশকা-বিরাট। অন্যদিকে, বাইকপ্রেমী ধোনি ৮০ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উপহার দিয়েছেন রাহুলকে। সালমান খান একটি অডি গাড়ি উপহার দিয়েছে্‌, যার মূল্য ১ কোটি ৬৪ লাখ টাকা । তবে এবার ভোল বদলে সংবাদমাধ্যমটি দাবি করেছে এসব খবর ভুয়া!

মূলত এ বিষয়ে সুনীল শেঠির মুখপাত্র বলেন, ‘এসব খবর ভিত্তিহীন, মিথ্যা-বানোয়াট। সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ করে বলছি, এ ধরনের খবর প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে নিশ্চিত হন।’

২০১৯ সালের ফেব্রুয়ারির দিকে আথিয়া ও রাহুলের প্রেমের সম্পর্কের শুরু। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দু’জনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় একই বছরের জুনে।

এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, যা তাদের প্রেমের গুঞ্জন আরো উসকে দেয়।পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন এই যুগল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *