মধ্যবিত্তের পকেটে টান! সরকারি দাম অপরিবর্তিত থাকলেও কোন পাম্পে হু হু করে চড়ল তেল ও ডিজেলের দাম?

প্রতিদিনের মতো আজও সরকারি তেল সংস্থাগুলি সকালবেলা পেট্রোল ও ডিজেলের নতুন দাম প্রকাশ করেছে। তবে আপনি যদি আজ গাড়ি নিয়ে ঘরের বাইরে বেরোনোর কথা ভেবে থাকেন, তবে যাতায়াতের আগে আজকের জ্বালানির দামের (Fuel Price) নতুন আপডেটটি একবার চোখ বুলিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজারে তেলের আমদানি খরচ কিছুটা বাড়লেও স্বস্তির বিষয় হলো, রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি আপাতত খুচরো জ্বালানির দাম বাড়ায়নি। তবে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে বেসরকারি জ্বালানি বিক্রয়কারী সংস্থা ‘নাইরা এনার্জি’ তাদের পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছে মধ্যবিত্তের পকেটে।
মেট্রো শহরগুলিতে আজকের জ্বালানির দাম একনজরে:
কলকাতা: পেট্রোলের দাম প্রতি লিটার ১১৩.৫১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৮২ টাকা।
মুম্বই: পেট্রোলের দাম প্রতি লিটার ১১১.২১ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৭.৮৩ টাকা।
দিল্লি: পেট্রোলের দাম প্রতি লিটার ১০২.১২ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৫.২০ টাকা।
চেন্নাই: পেট্রোলের দাম প্রতি লিটার ১০৭.৭৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৫৫ টাকা।
বেঙ্গালুরু: পেট্রোলের দাম প্রতি লিটার ১১১.৬৮ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৯.৫৬ টাকা।
হায়দরাবাদ: পেট্রোলের দাম প্রতি লিটার ১১৬.১৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ১০৪.২৩ টাকা।
বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্ববাজারে ক্রুড বা কাঁচা তেলের দামের গতি-প্রকৃতির ওপর কড়া নজর রাখছে বিভিন্ন তেল বিপণন সংস্থাগুলি। ফলে তেলের বাজারে আগামী দিনে কী ধরনের পরিবর্তন আসে, সেটাই এখন দেখার বিষয়!