দিঘার সমুদ্রের ঠিক ওপারে কী রয়েছে জানেন? সোজা দক্ষিণ দিকে জাহাজ চালালে কোথায় পৌঁছবেন জানলে চোখ কপালে উঠবে!

ছুটির দিন পেলেই বাঙালি পর্যটকদের প্রথম পছন্দ বাংলার জনপ্রিয় সমুদ্র সৈকত দিঘা। উত্তাল ঢেউয়ের গর্জন শুনতে আর সৈকতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমান সেখানে। কিন্তু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকাতে গিয়ে কখনও কি মনে প্রশ্ন জেগেছে যে, এই সুমদ্রের ঠিক ওপারে বা সোজা দক্ষিণে এগোলে কী রয়েছে? উত্তরটা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

ভৌগোলিক তথ্য অনুযায়ী, দিঘা সৈকতের অক্ষাংশ ২১.৬২ ডিগ্রি উত্তর। এখান থেকে বঙ্গোপসাগরের বুক চিরে কোনো জাহাজ যদি সম্পূর্ণ সোজা দক্ষিণে অর্থাৎ দক্ষিণ মেরুর দিকে এগোতে থাকে, তবে তা একসময় ভারত মহাসাগর ও নিরক্ষরেখা পেরিয়ে সরাসরি পৌঁছে যাবে পৃথিবীর শীতলতম মহাদেশ আন্টার্টিকায়! মাঝপথে এই সোজা জলপথে কোনো বড় স্থলভাগ বা মহাদেশ ছাড়াই প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। পথিমধ্যে ‘গর্জনশীল চল্লিশা’ (Roaring Forties)-এর মতো ভয়ংকর তীব্র বাতাসের মোকাবিলা করে দিঘা থেকে সোজা দক্ষিণ মেরুর কুইন মড ল্যান্ড বা ড্রনিং মড ল্যান্ডের বরফাবৃত প্রাচীরে গিয়ে শেষ হয় এই কাল্পনিক জলপথ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *