OMG! ওষুধ কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত অন্তত ৫ শ্রমিক, আহত কম পক্ষে ১০ জন

সকালের শান্ত পরিবেশ নিমেষেই পরিণত হলো এক ভয়াবহ মৃত্যুপুরীতে। ওষুধ তৈরির একটি কারখানার বয়লার ইউনিটে হঠাৎ ঘটে যাওয়া এক মর্মান্তিক বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত পাঁচজন কর্মী। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দশজন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানার একটি বড় অংশ সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে কংক্রিটের স্তূপে পরিণত হয়েছে। এখনও বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আটটা নাগাদ যখন কারখানায় পুরোদমে ওষুধ তৈরির কাজ চলছে, ঠিক সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে তখন নাইট শিফটের কর্মীরা ডিউটিতে নিয়োজিত ছিলেন। হঠাৎই বিকট শব্দে ফেটে পড়ে কারখানার বয়লার ইউনিট। মুহূর্তের মধ্যে কারখানার একাংশ ভেঙে গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন কর্মীর মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে দশজন শ্রমিক।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। বর্তমানে ভেঙে পড়া কংক্রিটের স্ল্যাব ও স্তূপাকৃতি ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। কারখানায় ঠিক কতজন শ্রমিক উপস্থিত ছিলেন, তা এখনও পরিষ্কার নয়। হতাহতদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজ জোরদার করা হয়েছে।
দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা
হঠাৎ কেন এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। বয়লারে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়েছিল নাকি অন্য কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিপর্যয়—তা খতিয়ে দেখছে পুলিশের বিশেষ তদন্তকারী দল ও সরকারি আধিকারিকরা।