বাজারে মহিন্দ্রার ম্যাজিক! ১৫ শতাংশ বিক্রি বেড়ে গাড়ি বাজারে ঝড় তুলল এই বিখ্যাত ব্র্যান্ড

দেশের অটোমোবাইল বাজারে ফের নিজেদের আধিপত্য প্রমাণ করল মোটর গাড়ি প্রস্তুতকারক সংস্থা মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা (Mahindra & Mahindra)। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে সংস্থার গাড়ি বিক্রি এক ধাক্কায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশীয় বাজার ও রফতানি মিলিয়ে গত মাসে মোট ১,১৪,৮৭৪টি গাড়ি বিক্রি করেছে এই জনপ্রিয় সংস্থা। ইউটিলিটি ভেহিকেল (SUV), কমার্শিয়াল গাড়ি থেকে শুরু করে থ্রি-হুইলার এবং ইলেকট্রিক ভেহিকেল—প্রতিটি সেগমেন্টেই দুর্দান্ত পারফরম্যান্স দেখা গেছে।

এসইউভি ও ইলেকট্রিক গাড়ির জয়জয়কার মহিন্দ্রার প্যাসেঞ্জার গাড়ির তালিকায় মূলত ইউটিলিটি গাড়িগুলিই রয়েছে। সেপ্টেম্বর মাসে সংস্থাটি দেশের বাজারে মোট ৬৪,০৯২টি ইউটিলিটি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। ২০২৫ সালের সেপ্টেম্বরে এই সংখ্যাটা ছিল ৫৬,২৩৩। শুধু তাই নয়, চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসে (এপ্রিল থেকে সেপ্টেম্বর) ইউটিলিটি গাড়ির বিক্রি ২০ শতাংশ বেড়ে ৩,৫৮,০০০ ইউনিটে পৌঁছেছে। পাশাপাশি, ইলেকট্রিক এসইউভির বাজারেও সংস্থার গ্রাফ ঊর্ধ্বমুখী। বাজারে আসার পর থেকে তাদের ইলেকট্রিক গাড়ির বিলিং ইতিমধ্যেই ১ লক্ষের গণ্ডি পার করেছে। ফোর-হুইলার ইলেকট্রিক সেগমেন্টে টাটা মোটরসের ঠিক পরেই দ্বিতীয় বৃহত্তম স্থান ধরে রেখেছে মহিন্দ্রা।

কমার্শিয়াল ও থ্রি-হুইলার বিক্রিতেও বড় লাফ যাত্রীগাড়ির পাশাপাশি বাণিজ্যিক বা কমার্শিয়াল গাড়ির বাজারেও দারুন সাফল্য এসেছে। সেপ্টেম্বর মাসে মহিন্দ্রার বাণিজ্যিক গাড়ি বিক্রি ১৪ শতাংশ বেড়ে ৩০,৪২০টিতে দাঁড়িয়েছে। এর মধ্যে ২ টনের কম ওজনের এলসিভি (LCV) বিক্রি ১৯ শতাংশ এবং ২ থেকে ৩.৫ টন ওজনের এলসিভি বিক্রি ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, থ্রি-হুইলারের বাজারে ২৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে মোট ১৬,৩৪৩টি গাড়ি বিক্রি করেছে সংস্থাটি।

রফতানিতে মিশ্র ছবি সেপ্টেম্বর মাসে মহিন্দ্রার রফতানি সামান্য কমে ৪,০১৯টিতে দাঁড়ালেও (গত বছর যা ছিল ৪,৩০), চলতি আর্থিক বছরের সার্বিক অর্ধেকের (এপ্রিল-সেপ্টেম্বর) হিসেব দেখলে চিত্রটা সম্পূর্ণ আলাদা। এই ছয় মাসে সংস্থার মোট রফতানি ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩০,০৩১ ইউনিটে পৌঁছেছে। সব মিলিয়ে, পুজোর মরশুমের ঠিক আগে মহিন্দ্রার এই রেকর্ড বিক্রি অটোমোবাইল বাজারে নতুন উন্মাদনা তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *