আমি ওসব বলিনি, ভুল বোঝানো হয়েছে!’ শুভেন্দুর তোপের মুখে পড়েই কি ডিগবাজি হুমায়ুনের?

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল পড়ার পর অবশেষে সাফাই দিলেন বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর দাবি, তিনি কখনই মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করেননি, বরং তিনি কেবল অত্যাচারীর পতন চেয়েছেন।

সম্প্রতি হুমায়ুনের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ঝড় ওঠে। তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে, তিনি চান ওই নেতা যেন দ্রুত পৃথিবী থেকে বিদায় নেন এবং তাঁর টিকিট কেটে দেওয়ার জন্য তিনি প্রার্থনা করবেন। এই মন্তব্যের পরেই রেজিনগরের এক জনসভা থেকে হুমায়ুনকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। পুরো বিষয়টি বিচার করার ভার তিনি রেজিনগরের সাধারণ মানুষের হাতে ছেড়ে দেন।

চারিদিক থেকে রাজনৈতিক চাপ বাড়তেই সুর নরম করেন হুমায়ুন কবীর। টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাঁর বক্তব্যকে বিকৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমি মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে আমার মুখ দিয়ে বলানো হচ্ছে। যে কোনও অহংকারীর পতন হয়। একতরফাভাবে অত্যাচার, জুলুম চালায় যারা, তাদের অবসান হবে, এটা পৃথিবীর ইতিহাসেও রয়েছে।’’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী শিবির থেকে আক্রমণ তীব্র হওয়ার পরেই নিজের মন্তব্য থেকে একপ্রকার পিছু হঠলেন বিতর্কিত এই বিধায়ক।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *