আগরকরের বিদায়ের পরই বড় দায়িত্ব পেতে চলেছেন প্রজ্ঞান ওঝা? ভারতীয় ক্রিকেটে আসছে বড় বদল!

ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে অজিত আগরকারের বিদায়ের পর এবার সেই হাই-প্রোফাইল পদে বসার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে প্রাক্তন বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝার। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সি ওঝা বর্তমানে অন্তর্বর্তীকালীনভাবে চার সদস্যের নির্বাচক কমিটির প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন। খুব শীঘ্রই তাঁকে এই পদে স্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে।

মঙ্গলবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নির্বাচক কমিটির এক দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে শিব সুন্দর দাস, অজয় রাত্রা এবং আরপি সিং উপস্থিত থাকলেও বিদায়ী প্রধান নির্বাচক অজিত আগরকার ছিলেন না। জানা গিয়েছে, আসন্ন নিউজিল্যান্ড সফর এবং ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও স্কোয়াড নির্বাচন নিয়েই মূলত এই বৈঠক হয়।

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সফরে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। একই সঙ্গে ভারত ‘এ’ দলের স্কোয়াডও চূড়ান্ত করতে হবে নির্বাচকদের। ওয়াকলোড ম্যানেজমেন্ট এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে সঠিক কম্বিনেশন তৈরি করাই এখন নতুন প্রধান নির্বাচকের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *