ভয়ঙ্কর প্রতারণা! ২ কোটি টাকার বাড়ি-গয়না খুইলেন বৃদ্ধা, ভারতে এমন জালিয়াতি আগে হয়নি

ডিজিটাল অ্যারেস্টের নামে দেশজুড়ে সাইবার অপরাধের দৌরাত্ম্য থামার নামই নিচ্ছে না। তবে এবার যা ঘটেছে, তাকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ ও নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিক সেজে দিল্লির এক ৭৫ বছরের বৃদ্ধার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল। প্রায় ২২ দিন ধরে লাগাতার ভয় দেখিয়ে ওই মহিলার প্রায় ২ কোটি টাকারও বেশি মূল্যের বাড়ি, জমানো টাকা এবং সর্বস্ব গয়না হাতিয়ে নিয়েছে প্রতারকরা।

সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ওই বৃদ্ধা সেই সময় ক্যানসারের মতো মারাত্মক রোগের চিকিৎসা করাচ্ছিলেন। গত ৬ এপ্রিল তাঁর ল্যান্ডলাইন নম্বরে একটি অজ্ঞাত ফোন আসে। ফোনকারীর নিজেদের সিবিআই ও ইডি আধিকারিক বলে দাবি করে এবং জানায় যে, ওই মহিলার ফোন নম্বরটি একটি বড় মানি লন্ডারিং মামলার সঙ্গে যুক্ত। এরপর শুরু হয় অকথ্য মানসিক নির্যাতন ও ভীতিপ্রদর্শন।

বৃদ্ধা একা থাকার কারণে ভয়ে প্রথমে পুলিশ বা পরিবারের কাউকে কিছু জানাননি। এই সুযোগে প্রতারকরা অনলাইনে অভিযোগ মীমাংসার নাম করে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল করে এবং ২২ দিন ধরে তাঁকে কার্যত গৃহবন্দি বা ডিজিটাল অ্যারেস্ট করে রাখে। শুধু অনলাইনেই নয়, চরম ধূর্ততার সঙ্গে প্রতারকরা ওই বৃদ্ধার বাড়িতে গিয়েও সরাসরি জাল বিছিয়ে সর্বস্ব লুঠ করে। এই ঘটনায় সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *