পুজোর আগেই বিরাট সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল নিয়ে বড় ঘোষণা রেলের, কোন কোন স্টেশনে দাঁড়াবে?

উৎসবের মরশুমের ঠিক আগে নিত্যযাত্রীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। ১ অক্টোবর থেকে রানাঘাট-শিয়ালদহ শাখায় চলাচলকারী নির্বাচিত এসি ইএমইউ লোকাল ট্রেনগুলিতে নতুন এবং স্থায়ী অতিরিক্ত স্টপেজ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি বেশ কিছু স্টেশনে চলমান পরীক্ষামূলক স্টপেজের মেয়াদও বাড়ানো হয়েছে। রেলের এই পদক্ষেপে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার হাজার হাজার যাত্রীর যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করা হচ্ছে।

স্থায়ী স্টপেজ ও নতুন সময়সূচি: রেল সূত্রে জানানো হয়েছে, আগামী মাস থেকেই নির্দিষ্ট কিছু এসি লোকাল নতুন স্টেশনে থামবে।

  • ৩৩৭৬২ রানাঘাট–শিয়ালদহ এসি ইএমইউ: এই ট্রেনটি গোপালনগর স্টেশনে পৌঁছবে সকাল ৭:৩৪ মিনিটে (ছাড়বে ৭:৩৫ মিনিটে) এবং বামনগাছিতে পৌঁছবে সকাল ৮:৪৩ মিনিটে (ছাড়বে ৮:৪৪ মিনিটে)। ট্রেনটি সকাল ৯:৩৮ মিনিটে শিয়ালদহে পৌঁছবে।

  • ৩৩৭৬১ শিয়ালদহ–রানাঘাট এসি ইএমইউ: সন্ধ্যা ৬:১৪ মিনিটে শিয়ালদহ ছেড়ে ট্রেনটি বামনগাছিতে পৌঁছবে ৭:০২ মিনিটে (ছাড়বে ৭:০৩ মিনিটে) এবং গোপালনগরে রাত ৮:১৯ মিনিটে (ছাড়বে ৮:২০ মিনিটে)। এরপর রাত ৮:৪৩ মিনিটে এটি রানাঘাট পৌঁছবে।

পরীক্ষামূলক স্টপেজের মেয়াদ বৃদ্ধি: যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে চলমান পরীক্ষামূলক স্টপেজের সময়সীমা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

  • ৩১৬৩৭ শিয়ালদহ–রানাঘাট লোকাল: ইছাপুরে রাত ৭:৩২ মিনিটে, হালিশহরে ৭:৫৪ মিনিটে এবং সিমুরালিতে ৮:১২ মিনিটে থামবে।

  • ৩১৬৩৮ রানাঘাট–শিয়ালদহ লোকাল: সিমুরালিতে সকাল ৮:৪৫ মিনিটে, হালিশহরে ৯:০২ মিনিটে এবং ইছাপুরে ৯:২৩ মিনিটে থামবে।

পুজোর মুখে রেলের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে খুশি নিত্যযাত্রীরা। কাজের দিনে যাতায়াতের সময় বাঁচবে বলেই আশা করা হচ্ছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *