পুজোর আগেই হুড়মুড়িয়ে কমল সোনার দাম! পকেটে হাত দেওয়ার আগে দেখে নিন আজকের লেটেস্ট রেট!

উৎসবের মরশুমের ঠিক আগে ফের কিছুটা কমল সোনার দাম। এই দর পতনের ফলে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীরাও। সেপ্টেম্বরের এই শেষ দিনে আপনিও যদি বিয়ের গহনা বা পুজোর কেনাকাটার জন্য সোনা কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে একনজরে দেখে নিন আজকের লেটেস্ট গোল্ড রেট (Gold Price)।

আজকের সোনার বাজারদর (Gold Price Today)
সেপ্টেম্বরের শেষে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে কিছুটা কমেছে হলুদ ধাতুর দর। আজকের বাজারে বিভিন্ন ক্যারেটের সোনার দাম রয়েছে নিম্নরূপ:

২২ ক্যারেট সোনা: আজ ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ১৪,১১০ টাকা এবং ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ১৪১,১০০ টাকা।

২৪ ক্যারেট সোনা: আজ ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ১৪,৮৩৫ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার দাম ১৪৮,৩৫০ টাকা।

পাকা সোনার বাট: আজ ১ গ্রাম ২৪ ক্যারেট পাকা সোনার বাটের দাম ১৪,৭৬৫ টাকা এবং ১০ গ্রাম পাকা সোনার বাটের দাম ১৪৭,৬৫০ টাকা।

রুপোর দাম এক নজরে
সোনার পাশাপাশি আজ রুপোর বাজারদরও বেশ স্থিতিশীল রয়েছে। ১০০ গ্রাম খুচরো রুপো কিনতে খরচ পড়বে ২,২২৪৫ টাকা এবং ১ কেজি খুচরো রুপোর দাম পড়বে ২,২২,৪৫০ টাকা। পাশাপাশি, ১০০ গ্রাম রুপোর বাটের দাম রয়েছে ২২,২৩৫ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ২২,২৩,৩৫০ টাকা।

বিশেষজ্ঞদের মতামত
বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, সোনার দাম বর্তমানে কিছুটা কমতির দিকে থাকলেও আগামী দিনে ফের তা ঊর্ধ্বমুখী হতে পারে। তাই যাঁরা গহনা কেনার কথা ভাবছেন, তাঁরা বর্তমান এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তবে যাঁরা ইতিমধ্যেই সোনা কিনে ফেলেছেন, তাঁদের ভয়ের কোনো কারণ নেই বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *