বাংলাতেই তৈরি হবে সরকারি সাইকেল! নতুন প্রকল্পের হাত ধরে রাজ্যে বিপুল কর্মসংস্থানের মাস্টারস্ট্রোক

রাজ্যের স্কুলছাত্রছাত্রীদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে সরকারিভাবে চালু হলো নতুন ‘সারথি’ প্রকল্প। এর ফলে এত দিন ধরে চলে আসা প্রাক্তনী সরকারের আমলের ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম পাকাপাকিভাবে বদলে গেল। নতুন এই প্রকল্পের নিয়মানুযায়ী, এখন থেকে আর নবম শ্রেণিতে নয়, বরং অষ্টম শ্রেণিতে উঠলেই পড়ুয়ারা বিনামূল্যে সাইকেল পাবে।

বাংলাতেই গড়ে উঠবে নতুন সাইকেল কারখানা

শুধু পড়ুয়াদের সাইকেল উপহার দেওয়াই নয়, এর উৎপাদন পরিকাঠামো নিয়েও বড় পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্কুলপড়ুয়াদের সাইকেল সরবরাহের জন্য এবার থেকে বাংলায় আলাদা একটি পূর্ণাঙ্গ শিল্প সংস্থান বা সাইকেল কারখানা গড়ে তোলা হবে। এর ফলে ভিনরাজ্যের ওপর নির্ভরতা কমার পাশাপাশি এ রাজ্যেই প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি, এই উদ্যোগকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্যে আরও বেশ কিছু অনুসারী বা সহায়ক শিল্প (Ancillary Industries) গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতিকে আরও চাঙ্গা করবে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *