উৎসবের মরশুম শুরুর আগেই বড় চমক! ডুয়ার্সের চা বাগানে খুশির জোয়ার, টাকা পৌঁছতেই মাতল শ্রমিক মহল

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েক দিন মাত্র বাকি। তার আগেই ডুয়ার্সের চা বাগানের শ্রমিকদের মুখে চওড়া হাসি ফোটাট ওয়াশাবাড়ী চা বাগান কর্তৃপক্ষ। রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশিকা ও পরামর্শ মেনে উৎসবের আগেই শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গেছে ২০ শতাংশ হারে বোনাসের টাকা।

চা বাগান সূত্রে জানা গিয়েছে, ওয়াশাবাড়ী চা বাগানের প্রায় ১৮০০ জন শ্রমিকের অ্যাকাউন্টে এই বোনাসের টাকা অনলাইনে ট্রান্সফার করা হয়েছে। বছরভর হাড়ভাঙা খাটুনির পর পুজোর মুখে এই টাকা হাতে পেয়ে স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ ও উচ্ছ্বসিত শ্রমিক পরিবারগুলি। শ্রমিকদের কথায়, এই টাকা দিয়েই পরিবারের সবার জন্য নতুন জামাকাপড় কেনা এবং পুজোর আনন্দ উপভোগ করা সম্ভব হবে। বাগান কর্তৃপক্ষের এই সময়োচিত পদক্ষেপে খুশি হয়ে ভূয়সী প্রশংসা করেছেন শ্রমিক ও স্থানীয় মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *