SPORTS: এবার ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হলো ডিম, জেনেনিন কোথায়?

ঘরোয়া আসরে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার কিংবা লন্ড্রি দেওয়ার প্রবণতা নতুন নয়। এবার তারও একধাপ নিচে নামলো জাম্বিয়া। সেখানে একটি ফুটবল টুর্নামেন্টে ম্যাচসেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হলো ডিম।

সম্প্রতি জাম্বিয়ার একটি ম্যাচে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পাওয়ার ডায়নামোস দলের ফরোয়ার্ড কেনেডি মুসোন্দার হাতে তুলে দেওয়া হলো পাঁচ ট্রে ডিম। কানা ফুটবল ক্লাব ও পাওয়ার ডায়নামোসের মধ্যকার ডার্বিতে গোল করে দলকে জিতিয়েছিলেন কেনেডি।

ব্যাপারটা হাস্যকর মনে হলেও এটাও সত্যি। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ম্যাচসেরা হওয়ার জন্য ৩ ট্রে ডিম ও ম্যাচের একমাত্র গোলটি করার জন্য বাকি ২ ট্রে ডিম দেওয়া হয়েছে মুসোন্দাকে।

কিছুদিন আগে একটি বডিবিল্ডিং প্রতিযোগিতাতেও পুরস্কার হিসেবে ছিল ‘ব্লেন্ডার’। এর আগে খেলতে এসে সাবেক ইংলিশ অলরাউন্ডার লুক রাইটও ব্লেন্ডার পেয়েছিলেন।