বিজেপির নাম করে তোলাবাজি আর ভয়াবহ হামলা! দমদমের ডাম্পিং গ্রাউন্ডে বিধায়কের হস্তক্ষেপে অবশেষে কাটল জট?

দমদমের প্রমোদনগর এলাকায় অবস্থিত ডাম্পিং গ্রাউন্ডে তোলাবাজির জেরে ঘটে যাওয়া এক হিংসাত্মক ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গত শনিবার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে থাকা ওই ডাম্পিং গ্রাউন্ডের সার নির্মাণ কারখানায় হামলা চালায় জনা চল্লিশেক দুষ্কৃতী। বিজেপির নাম করে তোলা আদায় এবং নিজেদের লোকজনকে কাজে লাগানোর চাপ সৃষ্টি করতেই এই তান্ডব চালানো হয় বলে অভিযোগ।

মারধর ও কাজ বন্ধের হুমকি

কারখানার সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে, তোলা দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা কারখানার একাধিক কর্মীকে চড়াও হয়ে মারধর ও ধাক্কাধাক্কি করে। এই চরম নিরাপত্তার অভাব এবং ভয়ের জেরে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। এরপর দমদম থানায় ইমেইলের মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তৎপড়তা দেখিয়ে ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে।

বিধায়কের আশ্বাসে কাজে ফেরা

শনিবারের এই ভয়াবহ ঘটনার পর সোমবার স্থানীয় বিধায়ক অরিজিৎ বক্সীর সঙ্গে বৈঠকে বসে কারখানা কর্তৃপক্ষ। বিধায়কের তরফ থেকে যথাযথ নিরাপত্তার আশ্বাস পাওয়ার পরই মঙ্গলবার থেকে ফের ডাম্পিং গ্রাউন্ডে বন্ধ থাকা কাজ শুরু হয়েছে। তবে পুলিশ দু’জনকে গ্রেফতার করলেও সার কারখানার কর্মীদের মনে শনিবারের সেই আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। চরম ভয়ের পরিবেশের মাঝেই কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *