OMG! স্ত্রীর প্রেমিককে ৬ টুকরো করলেন স্বামী, অবশেষে গ্রেফতার স্বামী

স্ত্রীর প্রেমিককে বাড়িতে ডেকে এনে খুন। এরপর সেই লাশ ৬ টুকরো করে আস্তাকুঁড়ে ছড়িয়ে দিয়েছেন স্বামী। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
গাজিয়াবাদের বাসিন্দা মীলাল প্রজাপতি। স্ত্রী এবং এক মেয়েকে নিয়ে সংসার। মীলাল জানতে পারেন, অক্ষয় নামে এলাকারই এক বাসিন্দার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে স্ত্রীর। পুলিশ সূত্রে খবর, অক্ষয়কে খুন করার সিদ্ধান্ত নেন মীলাল।

সম্প্রতি একদিন মীলালের অনুপস্থিতিতে বাড়িতে আসেন অক্ষয়। মীলালের স্ত্রী তাকে চা বানিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত গরম জল পড়ে ছোট মেয়ের পায়ে। পরে মীলাল বাড়ি ফিরে এ কথা জানতে পারেন। মেয়েকে নিয়ে হাসপাতালে যান তিনি। মেয়েকে ভর্তি করে নেয় হাসপাতাল। তখন মীলাল তার স্ত্রীকে ফোন করে বলেন, তিনি মেয়ের কাছে থাকছেন, স্ত্রী যেন অক্ষয়কে ডেকে নেন। তাহলে অক্ষয় তাকে বাড়ির কাজে সাহায্য করতে পারবেন।

সেই মতো মীলালের স্ত্রী অক্ষয়কে বাড়িতে ডেকে পাঠান। এরপরই বাড়িতে ফেরেন মীলালও। অক্ষয় আসতেই তার গলা কেটে খুন করেন মীলাল। প্রমাণ লোপাটে দেহের ৬ টুকরো করেন। পরে তা ছড়িয়ে দেন আস্তাকুঁড়ে।

গাজিয়াবাদ পুলিশের আধিকারিক দীক্ষা শর্মা বলেন, ‘কয়েকজন স্থানীয় মানুষ আস্তাকুঁড়ে মানুষের দেহাংশ পড়ে দেখে পুলিশে খবর দেন। দেহ উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। জানা যায় গোটা ঘটনা। এরপরই আমরা মীলালকে গ্রেফতার করেছি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *