পদ্মার ইলিশ গেল কোথায়? উল্টে ভারত থেকে টনে টনে ইলিশ ঢুকে হুলুস্থুল কাণ্ড বাংলাদেশে!

যে বাংলাদেশ একসময় বিশ্বজুড়ে ইলিশ রফতানির জন্য পরিচিত ছিল, আজ তারাই ভারত থেকে বিপুল পরিমাণে ইলিশ আমদানি করছে। বেনাপোল বন্দর দিয়ে গত দুই মাসে প্রায় সাড়ে তিন লাখ কেজির (৩৫০ টন) বেশি ইলিশ বাংলাদেশে আমদানি করেছে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠান। যার বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। কিন্তু হঠাৎ কেন এই উলটপুরাণ?

কেন হচ্ছে এই আমদানি?

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশের বাজারে দেশি ইলিশের আকাশছোঁয়া দামের তুলনায় ভারত থেকে আনা ইলিশের দাম অনেকটাই কম। মূলত চাহিদার তুলনায় দেশীয় বাজারে জোগান কম থাকায় ব্যবসায়ীরা এই আমদানিতে ঝুঁকেছেন। মৎস্য অধিদপ্তরের অনুমতি নিয়েই সীমিত পরিসরে এই মাছ আনা হচ্ছে। পশ্চিমবঙ্গ চিল্ড ফিশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রফতানি হওয়া এই মাছের প্রায় পুরোটাই আসছে সুদূর গুজরাট থেকে।

গুজরাটে ইলিশের জোয়ার, কমছে উৎপাদন

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছর ধরে নদী দূষণ, জাটকা নিধন এবং জলসীমায় মাছের আকাল দেখা দেওয়ায় বাংলাদেশে ইলিশের উৎপাদন ও গড় ওজন দুটোই কমছে। এর বিপরীতে গুজরাটের ভারুচে এ বছর ইলিশের রেকর্ড উৎপাদন হয়েছে। সেখানকার বড় আকারের ও ডিমে ভরপুর ইলিশের চাহিদা বাজারে প্রবল। পশ্চিমবঙ্গের রুট হয়ে সেই গুজরাটি ইলিশই এখন ট্রাক ও ট্রেনে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের বাজারে, যা কম দামে কিনে দেদারসে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *