“একটি প্রশ্নের জন্য মাত্র ৩৬ সেকেন্ড!” এসএসসি সিজিএল পরীক্ষায় বিরাট বদল, নতুন নিয়ম জানলে মাথা ঘুরে যাবে

চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি (SSC)-র বহু প্রতীক্ষিত কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল (CGL) টিয়ার ১ পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার সম্পূর্ণ সূচি বা শিডিউল প্রকাশিত হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হলো, চলতি বছরেই পরীক্ষার নিয়মে বড়সড় পরিবর্তন এনেছে কমিশন। যার ফলে এই প্রথমবার একেবারে নতুন এক্সাম প্যাটার্নের ভিত্তিতে অনুষ্ঠিত হতে চলেছে এসসি সিজিএল পরীক্ষা। নতুন এই সংশোধিত নিয়মের জেরে এবার পরীক্ষার্থীদের প্রতিটি প্রশ্ন সমাধানের জন্য মাত্র ৩৬ সেকেন্ড সময় মিলবে এবং পরীক্ষার গতিপ্রকৃতিও সম্পূর্ণ বদলে যাবে।
প্রতিটি সেকশনের জন্য বরাদ্দ মাত্র ১৫ মিনিট:
এসএসসি-র নতুন নিয়ম অনুযায়ী, সিজিএল টিয়ার ১ এবং টিয়ার ২ পরীক্ষায় এবার থেকে কঠোর সেকশনাল টাইমিং বা বিষয়ভিত্তিক সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। টিয়ার ১ পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে, যার মোট নম্বর ২০০। প্রশ্নপত্রটি চারটি আলাদা সেকশনে বিভক্ত থাকবে এবং প্রতি সেকশন থেকে ২৫টি করে প্রশ্ন সমাধান করতে হবে।
সবচেয়ে বড় কথা হলো, প্রতিটি সেকশনের জন্য পরীক্ষার্থীরা মাত্র ১৫ মিনিট করে সময় পাবেন। অর্থাৎ, ১ ঘণ্টার মোট পরীক্ষায় চারমটি সেকশনের জন্য ঠিক ১৫ মিনিট করে বরাদ্দ থাকছে। এই হিসাব অনুযায়ী, একজন পরীক্ষার্থী একটি নির্দিষ্ট প্রশ্ন বা একটি সেকশনের একটি প্রশ্ন সলভ করার জন্য মোটে ৩৬ সেকেন্ড সময় হাতে পাবেন।
নিজের মর্জিমতো সেকশন পাল্টানোর উপায় নেই:
এসএসসি সিজিএল-এর এই নতুন প্যাটার্নের সবচেয়ে বড় চমক বা কড়াকড়ি হলো এর নেভিগেশন নিয়ম। এতদিন প্রার্থীরা নিজেদের পছন্দমতো যেকোনো সেকশনের প্রশ্ন আগে বা পরে সলভ করতে পারতেন। কিন্তু নতুন নিয়মে সেই সুযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
এখন থেকে পরীক্ষার্থীরা আর নিজেদের মর্জিমাফিক প্রশ্ন সলভ করতে পারবেন না কিংবা পরীক্ষা চলাকালীন অন্য কোনো বিষয়ে গিয়ে আগের প্রশ্ন দেখে আসতে পারবেন না। নতুন নির্দেশিকা স্পষ্ট বলে দিচ্ছে যে, প্রতিটি সেকশনের জন্য নির্ধারিত ১৫ মিনিট সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেই নির্দিষ্ট সেকশনটি নিজে থেকেই বা ‘অটো লক’ হয়ে যাবে। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর কোনো পরীক্ষার্থী চাইলেও আর আগের সেকশনে ফিরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবেন না।
ফলস্বরূপ, পরীক্ষার্থীদের এখন থেকে অত্যন্ত নিখুঁত সময় পরিচালনা (Time Management) করে নির্দিষ্ট নিয়মের বেড়াজালেই পরীক্ষা দিতে হবে। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই মেগা পরীক্ষার জন্য সমস্ত যোগ্য প্রার্থীদের নতুন প্যাটার্ন মাথায় রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।