‘পুরনো সরকারের আমলে কোনো ল্যান্ড পলিসিই ছিল না!’ রাইজিং ভারতের মঞ্চ থেকে জোড়াফুল শিবিরকে তুলোধনা শমীকের

অতীতের বাম আমল কিংবা বর্তমান সরকারের জমানা— রাজ্যে শিল্প ও জমির নীতি নিয়ে তীব্র আক্রমণ শানালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ‘রাইজিং ভারত’-এর মঞ্চ থেকে দাঁড়িয়ে তিনি বিস্ফোরক দাবি করেন যে, বিগত সরকারের আমলে নির্দিষ্ট কোনো ল্যান্ড পলিসি বা জমানি নীতিই ছিল না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজ্যে বড় ধরনের পরিবর্তনের হাওয়া বইছে বলেও দাবি করেছেন তিনি।

অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে শমীক ভট্টাচার্য বলেন, সাধারণ মানুষ ইতিমধ্যেই শাসক দলকে ভালোমতো ‘টেস্ট’ করে নিয়েছেন। একটি রূপক ব্যবহার করে তিনি কটাক্ষের সুরে বলেন, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু এই সরকারের আর ক্ষমতায় ফেরার কোনো সম্ভাবনা নেই। তাঁর দাবি, রাজনৈতিক ক্ষমতার পালাবদলের আভাস পেয়েই এখন বহু ব্যবসায়ী তাঁর সঙ্গে নতুন করে যোগাযোগ করছেন।

পাশাপাশি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীদের ভূমিকা এবং রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন শমীক। শুধু সরকারের বিরোধিতা করার জন্য বিরোধিতা নয়, দেশের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই বিরোধীদের সঠিক ভূমিকা পালন করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *