অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, সিআইডির নজরে বৃহত্তর চক্র

জিজ্ঞাসাবাদ চলাকালীন নিজের অপরাধের কথা কবুল করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। গত কাল মেদিনীপুর আদালতে সুমিত রায়কে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে চাঞ্চল্যকর দাবি পেশ করেছে সিআইডি (CID)।
তদন্তকারীদের দাবি, এই অপরাধের নেপথ্যে একটি বৃহত্তর চক্র বা র্যাকেট সক্রিয় রয়েছে। সুমিত রায় জানিয়েছেন, এই রকেটের সঙ্গে যুক্ত অন্যান্য সহযোগীদেরও তিনি নিজে শনাক্ত করতে পারবেন। শুধু তাই নয়, অপরাধের সুবাদে লেনদেন হওয়া অর্থ বা মানি ট্রেল উদ্ধারের ক্ষেত্রেও তিনি তদন্তকারীদের সবরকম সাহায্য করতে প্রস্তুত বলে জানিয়েছেন।
আদালতে পেশ করা সরকারি নথিতে সিআইডির তদন্তকারী কর্মকর্তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১৮০ নম্বর ধারা অনুযায়ী ইতিমধ্যেই সুমিত রায়ের বয়ান রেকর্ড করা হয়েছে।