উজ্জয়িনীর এইমস সরাতে গিয়ে আটকে গেল প্রশাসন! এই অলৌকিক হনুমান মন্দিরকে কেউ নড়াতে পারছে না কেন?

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত প্রাচীন ‘খড়ে হনুমানজি’ মন্দিরকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ও সামাজিক বিতর্ক দানা বেঁধেছে। ২০২৮ সালের সিংহস্থ কুম্ভ মেলার ব্যাপক প্রস্তুতি হিসেবে শহরের রাস্তা চওড়া করার কাজ শুরু করেছে প্রশাসন। আর সেই উন্নয়নমূলক কাজের অংশ হিসেবেই কন্থল চৌরাস্তা এবং ছত্রী চকের মধ্যবর্তী সতী গেটে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দিরটি অন্যত্র সরানোর উদ্যোগ নেওয়া হয়। তবে প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয় মানুষ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হাজার বছরের পুরনো এই পবিত্র মন্দিরটিকে কোনোভাবেই অন্যত্র সরাতে দেওয়া যাবে না, বরং এটিকে এই জায়গাতেই আরও বড় ও জাঁকজমকপূর্ণ করে গড়ে তুলতে হবে। এর নেপথ্যে রয়েছে এক অবাক করা প্রযুক্তিগত ও অলৌকিক রহস্য। প্রশাসন মন্দির স্থানান্তরের জন্য সর্বশক্তি প্রয়োগ করলেও মূর্তিটি সরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI), আইআইটি-র বিশেষজ্ঞ দল এবং নামী ইঞ্জিনিয়ারিং টিম আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও এই খড়ে হনুমানজির মূর্তি একচুলও নড়াতে পারেনি। বিজ্ঞানের সমস্ত চেষ্টা বারবার ব্যর্থ হওয়ায় একে নিছক প্রশাসনিক সমস্যা না মেনে এক অলৌকিক ঘটনা হিসেবেই দেখছেন ভক্তরা। সবমিলিয়ে, কুম্ভের প্রস্তুতির মুখে এই মন্দির সরানোর উদ্যোগ নিয়ে উত্তাল হয়ে উঠেছে উজ্জয়িনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *