বাড়িতে গণেশ মূর্তি আনার আগে এই ভুলটি করছেন না তো? শুঁড়ের দিক না জানলে নেমে আসবে বড় সর্বনাশ!

সামনেই গণেশ চতুর্থী। ঘরে ঘরে বপ্পাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে জোরকদমে। কিন্তু বাজার থেকে গণেশ মূর্তি কেনার সময় কখনো কি খেয়াল করেছেন, কোনও মূর্তির শুঁড় বাঁদিকে বাঁকানো, কোনওটির ডানদিকে, আবার কোনওটির শুঁড় একদম সোজা? বাস্তুশাস্ত্র ও ধর্মানুযায়ী, এই বিষয়টি নিছক কোনও ডিজাইন নয়, এর নেপথ্যে রয়েছে গভীর তাৎপর্য। কোন দিকে শুঁড় থাকলে আপনার পরিবারে সুখ বা দুঃখ আসতে পারে, তা জেনে রাখা অত্যন্ত জরুরি।

শুঁড়ের দিক অনুযায়ী মূর্তির প্রকারভেদ:

  • বামমুখী গণেশ (বাঁ দিকে শুঁড়): সাধারণ গৃহস্থের বাড়ির জন্য এটি সবচেয়ে আদর্শ ও শুভ। বাঁ দিক হলো চন্দ্র নাড়ির প্রতীক, যা শান্ত ও শীতল শক্তির পরিচায়ক। এই গণেশ অল্প পুজোতেই সন্তুষ্ট হন এবং সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখেন। বাস্তু মতে, ঘরের উত্তর-পূর্ব কোণে এই মূর্তি রাখলে সর্বাধিক শুভ ফল মেলে।

  • দক্ষিণমুখী গণেশ (ডান দিকে শুঁড়): ডান দিক হলো সূর্য নাড়ির প্রতীক, যা অত্যন্ত তেজস্বী। সিদ্ধিদিনারকের এই মূর্তি অত্যন্ত জাগ্রত ও দ্রুত ফলদায়ী হলেও এর পুজো ও নিয়মের কড়াকড়ি অনেক বেশি। সামান্য ভুলেই এই মূর্তি রুষ্ট হতে পারে। তাই সাধক বা মন্দিরের জন্যই এই মূর্তি উপযুক্ত, সাধারণ বাড়িতে এটি না রাখাই শ্রেয়।

  • সুষুম্না গণেশ (সোজা শুঁড়): এটি অত্যন্ত বিরল একটি রূপ। সোজা শুঁড় সুষুম্না নাড়ির প্রতীক এবং এটি বাড়ির সমস্ত বাস্তুদোষ কেটে ফেলতে সাহায্য করে। যারা ধ্যান বা যোগসাধনা করেন কিংবা ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে চান, তাদের জন্য সোজা শুঁড়ের গণেশ দারুণ উপকারী।

কোন মূর্তিটি আপনার ঘরে আনা উচিত? আপনি যদি সাধারণ গৃহস্থ হন এবং প্রতিদিন জাঁকজমক বা কঠোর নিয়ম মেনে পুজো করা সম্ভব না হয়, তবে চোখ বন্ধ করে বাঁ দিকে শুঁড় বাঁকানো গণেশ মূর্তি বাড়িতে নিয়ে আসুন। এতেই বিঘ্নহর্তার কৃপায় আপনার সংসার আলোয় ভরে উঠবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *