সংসদের গম্ভীর রাজনীতি ছেড়ে আাশির দশকে মজেছেন হেভিওয়েট নেতারা! কার এআই ছবি দেখে চিনতে পারছেন না নেটিজেনরা?

রাজনীতির ময়দানে প্রতিনিয়ত শাসক ও বিরোধী শিবিরের বাকযুদ্ধ কিংবা মিটিং-মিছিল তো লেগেই থাকে। তবে গুরুম্ভীর রাজনৈতিক আলোচনার একঘেয়েমি কাটাতে এবার সোশ্যাল মিডিয়ার নতুন ট্রেন্ডে গা ভাসালেন দেশের প্রথম সারির রাজনীতিকরা। শুধু জেন জি বা তরুণ প্রজন্মই নয়, আশির ও সত্তরের দশকে জন্ম নেওয়া তাবড় মন্ত্রী ও সাংসদরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার কেরামতিতে নিজেদের একেবারে নতুন অবতারে হাজির করেছেন সোশ্যাল মিডিয়ায়।

এই তালিকায় প্রথমেই উঠে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা হিমাচল প্রদেশের হামিরপুরের বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলানো এই জনপ্রিয় নেতার এআই-তে তৈরি রেট্রো লুকের ছবি এখন রীতিমতো নজর কেড়েছে নেটপাড়ায়। পিছিয়ে নেই বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। সস্ত্রীক তাঁর এআই জেনারেটেড ছবিটি একেবারে অন্যমাত্রা যোগ করেছে এই ট্রেন্ডে।

দেশের মুখ্যমন্ত্রীদের মধ্যে অন্যতম চর্চিত মুখ হিমন্ত বিশ্বশর্মাও এই ট্রেন্ডে নিজের ছবি শেয়ার করেছেন। চোখে স্টাইলিশ সানগ্লাস এবং পরণে সাদা ব্লেজারে অসমের মুখ্যমন্ত্রীর এই নতুন রূপ দেখে রীতিমতো তাজ্জব বনে গেছেন সমর্থকরা। অন্যদিকে, একসময়ের জনপ্রিয় অভিনেতা তথা বর্তমান এলজেপি সাংসদ চিরাগ পাসোয়ানকেও এই ট্রেন্ডে এক্কেবারে ভিন্ন মেজাজে পাওয়া গেছে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজুও গুরুগম্ভীর রাজনৈতিক ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে এই ডিজিটাল ট্রেন্ডে সামিল হয়েছেন। পিছিয়ে নেই সংসদে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ তথা একসময়ের কুইজ মাস্টার ডেরেক ও ব্রায়েনও। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি মজার ছলে লিখেছেন, সংসদের গম্ভীর বিষয়ের আলোচনা থেকে তিনি একটু অব্যাহতি নিয়েছেন।

দেশের বাণিজ্য মন্ত্রকের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি ন্যাশনাল ট্রেজারারের অতিরিক্ত দায়িত্বও রয়েছে পীযূষ গোয়েলের কাঁধে। এত সব গুরুগম্ভীর দায়িত্ব সামলেও তিনি এআই ট্রেন্ড থেকে বাদ যাননি। ব্লেজার ও সানগ্লাস পরা পীযূষ গোয়েলের সেই পুরনো ঘরানার স্টাইলিশ ছবি দেখে এক পলকে তাঁকে চিনে ওঠা দায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *