ঠোঁটের কালচে ছোপ নিয়ে দুশ্চিন্তায়? ঘরের এই ৩ উপায়েই ফিরে পাবেন গোলাপি ও নরম তুলতুলে ঠোঁট!

মুখ বা ত্বকের যত্ন আমরা অনেকেই নিয়মিত নিই, কিন্তু অবহেলায় পিছিয়ে পড়ে ঠোঁট। যার ফলে অনেকেরই ঠোঁট কালচে দাগছোপে ভরে যায়, শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে ওঠে। লিপস্টিক বা প্রসাধনী দিয়ে সাময়িকভাবে ঠোঁটের খুঁত ঢাকা গেলেও স্থায়ী সমাধান মেলে না। তবে কিছু সহজ ও প্রাকৃতিক ঘরোয়া উপায়ে খুব সহজেই ঠোঁটের হারানো গোলাপি আভা এবং কোমলতা ফিরিয়ে আনা সম্ভব।

কালচে ভাব দূর করার ৩ কার্যকরী ঘরোয়া টোটকা

মধু ও লেবুর মিশ্রণ: লেবু প্রাকৃতিকভাবে ব্লিচিংয়ের কাজ করে যা ঠোঁটের কালচে ভাব দূর করতে সাহায্য করে এবং মধু ঠোঁটের আর্দ্রতা ধরে রাখে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে মধু ও লেবুর রস সমপরিমাণে মিশিয়ে ঠোঁটে লাগান। মিশ্রণটি যেন খুব পাতলা বা খুব ঘন না হয়। ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে দ্রুত উপকার পাবেন।

বিটরুটের রস: বিটরুটে প্রচুর পরিমাণে প্রাকৃতিক লাল রঞ্জক পদার্থ থাকে, যা ঠোঁটে প্রাকৃতিকভাবে গোলাপি আভা ফুটিয়ে তোলে। ঠোঁটে তাজা বিটরুটের রস ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। অতিরিক্ত আর্দ্রতার জন্য এর সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।

দুধ ও হলুদ: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে হলুদের জুড়ি মেলা ভার। কয়েক ফোঁটা দুধের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে ঠোঁটে ৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ বার এটি ব্যবহার করলেই দারুণ ফল মিলবে।

লিপস্টিক ব্যবহারের কিছু জরুরি টিপস
অনেকেই ঠোঁটে সরাসরি ম্যাট লিপস্টিক ব্যবহার করেন, যার ফলে ঠোঁট শুষ্ক ও ফাটা হয়ে যায়। লিপস্টিক ব্যবহারের আগে কয়েকটি ছোট বিষয় মাথায় রাখলেই ঠোঁটের এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব:

১. ম্যাট লিপস্টিকের টিউব পুরনো বা শুকিয়ে গেলে ব্যবহারের আগে সামান্য ব্লো ড্রায়ার ব্যবহার করতে পারেন। এতে লিপস্টিক কিছুটা গলে গিয়ে সহজে ঠোঁটে বসে যায়।
২. লিক্যুইড ম্যাট লিপস্টিক ব্যবহারে ঠোঁট অতিরিক্ত শুকিয়ে গেলে, তার আগে একটি ক্রিমের প্রলেপ বা ক্রিম লিপস্টিক দিয়ে কোট করে নিন। এটি ঠোঁট ফাটা রোধ করতে সাহায্য করে।
৩. ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ময়েশ্চারাইজ করা অত্যন্ত জরুরি। এর জন্য ব্রাউন সুগার দিয়ে হালকা স্ক্রাব করে নিন এবং ম্যাসাজের পর হাইড্রেটিং লিপ বাম ব্যবহার করুন।
৪. ম্যাট লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে একটি ভালো ক্রিমি লাইনার ব্যবহার করুন। এতে ঠোঁট শুষ্ক হওয়ার হাত থেকে বাঁচে এবং লিপস্টিকও অনেক বেশি সময় ধরে স্থায়ী হয়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *