১৮ সেপ্টেম্বর থেকে মেগা ‘মাদক মুক্ত যাত্রা’! আপ সরকারকে কাঠগড়ায় তুলে আর কী বললেন রাঘব চড্ডা?

পাঞ্জাবে ক্রমবর্ধমান মাদক সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আম আদমি পার্টি (AAP) সরকারের বিরুদ্ধে খড়্গহস্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। চণ্ডীগড়ে পাঞ্জাব বিজেপির ইন-চার্জ সতীশ পুনিয়া এবং রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার নেতৃত্বে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে ভগবন্ত মান সরকারের তীব্র সমালোচনা করা হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপ নেতৃত্বকে চরম ভাষায় আক্রমণ করেন রাঘব চাড্ডা।

সাংবাদিক বৈঠকে আপ-এর সমালোচনার জবাব দিতে গিয়ে একটি বিতর্কিত ও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাঘব। তিনি বলেন, “আমি তাদের স্বপ্নে ভূতের মতো আসি এবং আমাকে নিয়ে আপ-এর অবস্থা এমন যে, এটা অনেকটা প্রেমিকার তাদের ছেড়ে যাওয়ার মতো। আর হৃদয়ভাঙ্গা প্রেমিকের মতো মনে হয়, তাদের শিরা কেটে ফেলা উচিত।” তাঁর এই মন্তব্য ঘিরেই এখন রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

বৈঠকে মূলত পাঞ্জাবে মাদকাসক্তির ভয়াবহ চিত্র তুলে ধরে রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা হয়। সম্প্রতি গুলজার সিং নামের এক ব্যক্তির মৃত্যুর প্রসঙ্গ টেনে রাঘব অভিযোগ করেন যে, প্রশাসন ও সরকারের ব্যর্থতার কারণেই আজ সাধারণ মানুষকে চরম মূল্য চুকাতে হচ্ছে। গত ১৫ ধরে মাদকের অপব্যবহার চললেও বর্তমান সরকারের আমলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ তাঁর। এই প্রেক্ষাপটে পাঞ্জাবকে মাদকমুক্ত করতে আগামী ১৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে চারটি আলাদা স্থান থেকে ‘মাদক মুক্ত পাঞ্জাব যাত্রা’ করার কথা ঘোষণা করেছে বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই মাদক ইস্যুকেই প্রধান রাজনৈতিক অস্ত্র করে ময়দানে নামতে চলেছে পদ্মশিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *