ঘরে পাথর ছোঁড়া থেকে মারধরের হুমকি! CJP আন্দোলনের নাবালিকা কন্যার সুরক্ষায় বড় নির্দেশ প্রধান বিচারপতির

সিজেপি (CJP) বিক্ষোভের সঙ্গে যুক্ত এক ১৪ বছরের কিশোরীকে ভয় দেখানো এবং তাঁর বাড়িতে পাথর ছোঁড়ার মতো গুরুতর অভিযোগে অত্যন্ত কঠোর অবস্থান নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি মোহানার বিশেষ বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, আইনি লড়াইয়ের পথে হাঁটার জন্য কোনও নাবালিকা বা তাঁর পরিবারকে ভয় দেখানো বা হেনস্থা করা কিছুতেই বরদাস্ত করা হবে না।

আদালতের শুনানিতে একটি ভিডিওয় এক ব্যক্তিকে কিশোরীর বাবাকে মারধরের দায় স্বীকার করতে দেখা যাওয়ার প্রসঙ্গটি সামনে আসতেই নড়েচড়ে বসে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি মন্তব্য করেন যে, সমাজবিরোধীরা একটি শিশুকে হিংসার শিকার বানানোর চেষ্টা করলে এবং ভয় দেখানোর অপচেষ্টা চালালে তা অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা সম্পূর্ণ ন্যায্য বলেও পর্যবেক্ষণ আদালতের।

এই ঘটনায় উত্তরপ্রদেশ ও দিল্লি পুলিশের কাছ থেকে দ্রুত স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অবিলম্বে এফআইআরের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ করা হয় এবং ওই নাবালিকা ও তাঁর পরিবারকে পর্যাপ্ত পুলিশি সুরক্ষা দেওয়া নিশ্চিত করা হয়। একই সঙ্গে, গ্রেটার নয়ডার যে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট CJP-র বিক্ষোভের প্রচারে যুক্ত থাকার অভিযোগে এক ছাত্রকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড দেওয়ার নোটিশ দিয়েছিলেন, তাঁকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বলে আদালতকে জানান সলিসিটর জেনারেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *