মাছের তেলে মাছ ভাজা হচ্ছে, আমরা ভিক্ষা চাই না, আমাদের প্রাপ্য দিতে হবে: মুখ্যমন্ত্রী মমতা

কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, একটা উইপোকা কামড়ালেও দিল্লির একটা টিম এখানে চলে আসছে। আমরা ভিক্ষা চাই না, আমাদের প্রাপ্য দিতে হবে।

মমতা ব্যানার্জী বলেন, আমি দেখতে চাই কয়দিন এটা চলে। আমি ভিক্ষা করবো না, আমি ভিক্ষা করার লোক নই। আমাদের প্রাপ্য দিতে হবে। অনেকে বলে উত্তরবঙ্গ কিছু পায় না শুধুই অপপ্রচার করে।

তিনি বলেন, কেন্দ্রীয় সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে। ১০০ দিন প্রকল্পের টাকা দেয়নি। ছয় হাজার কোটি টাকা আমরা পাই। জব কার্ড হোল্ডারদের টাকা দেয়নি। আমরা নিজেরাই রাজ্যের প্রায় ৪০ লাখ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি।

মমতা বলেন, সব টাকা তুলে নিয়ে যাচ্ছো। নেতারা এসে বলে সব দিলো কে? মাছের তেলে মাছ ভাজা। রাজ্য ট্যাক্স কালেকশন করে না, করে কেন্দ্র। করের ৬০ শতাংশ আমাদের দেওয়ার কথা। আমাদের টাকা আমাদের দিচ্ছে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *