‘জেল থেকে বেরিয়ে ফের খুন করব!’ গুয়াহাটির নৃশংস হত্যাকাণ্ডে পুলিশি হেফাজতে থাকাকালীন ঘাতকের বিস্ফোরক স্বীকারোক্তি!

অসমের গুয়াহাটিতে স্ত্রীকে নৃশংসভাবে খুন করে তাঁর কাটা মাথা ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখার ঘটনায় দেশজুড়ে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২৫ বছর বয়সি স্ত্রী রিয়া তালুকদারকে খুনের অভিযোগে অভিযুক্ত রামানুজ গোস্বামীকে মঙ্গলবার গুয়াহাটি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সেই সময় আদালত চত্বরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সে এমন এক চাঞ্চল্যকর মন্তব্য করে, যা শুনে শিউরে উঠছেন সকলে। অপরাধের জন্য কোনওরকম অনুশোচনা না দেখিয়ে উল্টে রামানুজ হুমকি দেয় যে, জেলের সাজা শেষ করে সে বাইরে এসে এক “সুগার ড্যাডি”-কে খুন করবে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রবিবার গভীর রাতে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে রামানুজ। এরপর সোমবার তাকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং মঙ্গলবার ফের আদালতে পেশ করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে স্পষ্ট জানিয়ে দেয় যে, সে নিজেই স্ত্রীকে খুন করেছে এবং এ নিয়ে তার মনে বিন্দুমাত্র ক্ষমা চাওয়ার বা অনুশোচনার লেশমাত্র নেই। এই নৃশংস ঘটনার নেপথ্য আসল কারণ কী এবং সে কাকে ‘সুগার ড্যাডি’ বলে উল্লেখ করে এই হুমকি দিয়েছে, তা খতিয়ে দেখতে অভিযুক্তকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারী অফিসাররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *