ঘাড়ের ছোট্ট ট্যাটুতেই লুকিয়ে কোটি টাকার রহস্য! ২৭তম জন্মদিনে কোন মন্ত্রে জীবন চালাচ্ছেন অধিনায়ক শুভমন গিল?

পাঞ্জাবের ধুলোবালি মাখা পিচ থেকে আজ ভারতীয় ক্রিকেট দলের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক—শুভমন গিলের এই পথচলাটা রূপকথার মতো। আজ ৮ সেপ্টেম্বর, ২৭তম জন্মদিন সেলিব্রেট করছেন এই তারকা ব্যাটার। মাঠের ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বর্তমানে তাঁর ঘাড়ের পেছনের একটি ছোট মিনিমালিস্ট ট্যাটু ক্রীড়াপ্রেমীদের আকর্ষণের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু।

খেলার চাপ এবং হাজারো প্রত্যাশার মাঝে এই ট্যাটুটাই গিলের মানসিক শান্তির চাবিকাঠি। সাধারণ সংকেতের মাধ্যমে এই ট্যাটুর অন্তর্নিহিত বার্তাটি হলো—”আমি আমার জীবনের সমস্ত সাফল্য ও ব্যর্থতার চেয়েও বড়।” সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে গিল নিজেও লিখেছেন, “তোমার শান্ত মানসিকতাই তোমার আসল শক্তি।” কোনো ট্রফি জয় বা পরাজয় নয়, নিজের মানসিক স্থিটাই যে সবার আগে, জন্মদিনে সেটাই ফের মনে করিয়ে দিলেন তিনি।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় দিয়ে যাত্রা শুরু করে আজ তিন ফরম্যাটেই নিজের আধিপত্য বিস্তার করেছেন গিল। ওয়ানডে ক্রিকেটে মাত্র ৩৮ ইনিংসে ২,০০০ রান এবং কনিষ্ঠতম ব্যাটার হিসেবে দ্বিশতরানের রেকর্ড তাঁর ঝুলিতে। অন্যদিকে, ২০২৫ সালে রোহিত ও কোহলির টেস্ট অবসরের পর দলের দায়িত্ব নিয়েই ইংল্যান্ড সফরে এজবাস্টনে এক টেস্টে ৪৩০ রান করে গড়েছেন ঐতিহাসিক রেকর্ড।

সাফল্যের পাশাপাশি জীবনের কঠিন সময়গুলোকেও সমানভাবে সামলেছেন তরুণ এই অধিনায়ক। জন্মদিনের আলোয় দাঁড়িয়ে গিলের এই জীবনদর্শন স্পষ্ট করে দেয় যে, সাফল্যের মোহ বা ব্যর্থতার গ্লানি কোনোটিকেই মাথায় চড়তে না দিয়ে কেবল নিজের লক্ষ্যে অবিচল থাকাই তাঁর আসল পরিচয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *