‘আবারও মুগ্ধ হলাম বন্ধু!’ সৃজিতের ছবিতে ঋত্বিকের দুর্দান্ত অভিনয় দেখে আর নিজেকে ধরে রাখতে পারলেন না চঞ্চল চৌধুরী!

২৪ বছর আগে ব্রাত্য বসুর লেখা ও দেবেশ চট্টোপাধ্যায়ের নির্দেশনায় মঞ্চে সাড়া ফেলে দিয়েছিল নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’। আর এবার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে সেই রাজনৈতিক-ফ্যান্টাসি ঘরানার গল্পই প্রথমবারের জন্য হাজির হলো বড়পর্দায়। ছবির মূল দুটি চরিত্র ‘সব্যসাচী সেন’ এবং ‘ইন্দ্র সেন’-এ অনবদ্য অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী এবং পরমব্রত চট্টোপাধ্যায়। পাশাপাশি অনসূয়া মজুমদার, অঙ্গনা রায় ও সোহিনী সরকারের অভিনয়ও দর্শকের নজর কেড়েছে।

বড়পর্দায় ‘উইঙ্কল টুইঙ্কল’ ও চঞ্চল চৌধুরীর উপস্থিতি

সম্প্রতি এই ছবিটির প্রিমিয়ারে টলিপাড়ার একঝাঁক তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে হাজির হয়েছিলেন ওপার বাংলার অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই বাংলাতেই সমান জনপ্রিয় এই অভিনেতার উপস্থিতি প্রিমিয়ারের ঔজ্জ্বল্য যেন বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। ছবির প্রদর্শনী শেষে ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে তোলা একটি বিশেষ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ঋত্বিক নিজেই। ক্যাপশনে রসবোধ বজায় রেখে তিনি লেখেন, “চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে…”

বন্ধুত্বের উষ্মায় ভরা সোশ্যাল মিডিয়া বার্তা

ঋত্বিকের করা এই মিষ্টি পোস্ট মুহূর্তের মধ্যে নজর এড়ায়নি ‘পদাতিক’ খ্যাত তারকা চঞ্চল চৌধুরীর। বন্ধুত্বের উষ্ণতায় সাড়া দিয়ে কমেন্ট বক্সে চঞ্চল লিখেছেন, “কী যে আনন্দ হল…আবারও তোমার অভিনয় দেখে মুগ্ধ হলাম! তুমি সত্যিই অসাধারণ অভিনেতা বন্ধু! অনেক ভালবাসা তোমার জন্য…”

ওপার বাংলার গুণী এই অভিনেতার কাছ থেকে এমন খোলাখুলি ভালোবাসার বার্তা পেয়ে চুপ থাকেননি ঋত্বিকও। উত্তরের কমেন্টে তিনি একটি টুকটুকে লাল রঙের লাভ ইমোজি জুড়ে দেন। দুই বাংলার দুই শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতার এই পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের মিষ্টি সমীকরণ এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *