“ওরা চার ঘণ্টার টি-টোয়েন্টি প্লেয়ার, আমাদের লড়াই টেস্ট ম্যাচ!” দলবদালুদের নিয়ে বিস্ফোরক শমীক ভট্টাচার্য

পুজো মিটলেই কলকাতা ও হাওড়ার মতো গুরুত্বপূর্ণ পুরসভাগুলির নির্বাচনের জোর সম্ভাবনা রয়েছে। তার আগে রবিবার সল্টলেক বিজেপি কার্যালয়ে বসেছিল দলের এক উচ্চপর্যায়ের মেগা সাংগঠনিক বৈঠক। সুনীল বনসল, সুকান্ত মজুমদার, তাপস রায় ও সজল ঘোষের মতো হেভিওয়েট পদ্ম নেতৃত্বের উপস্থিতিতে হওয়া ওই বৈঠকে ওয়ার্ড ভিত্তিক বুথ শক্ত করা এবং প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তবে বৈঠকের শুরুতেই দলবদালুদের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্ট ও কড়া বার্তা দিয়ে রাখলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

রবিবারের এই সাংগঠনিক বৈঠকের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক বিস্ফোরক ও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শমীক। রাতারাতি দলে ভিড়ে পুরভোটে প্রার্থী হওয়ার আশায় থাকা দলবদলুদের কার্যত একহাত নিয়ে তিনি বলেন, ‘‘চার ঘণ্টার প্লেয়ার চার ঘণ্টারই, ওরা টি-টোয়েন্টি প্লেয়ার! আর আমাদের নির্বাচন তো একটা টেস্ট ম্যাচ, এখানে অনেক লম্বা সময় খেলতে হবে। আমার মনে হয়, ওদের অতটা টেম্পারামেন্ট বা ধৈর্য নেই।’’ রাজনৈতিক মহলের একাংশের মতে, এই মন্তব্যের মধ্য দিয়ে শমীক পরিষ্কার করে দিয়েছেন যে, হঠাৎ করে অন্য দল থেকে বিজেপিতে এসে কেউ এক লহমায় কাউন্সিলর পদের টিকিট বা প্রার্থী হওয়ার সুবিধা পাবেন না।

পুরভোটের প্রস্তুতি ও রণকৌশল
আসন্ন দুর্গাপুজোকে সম্পূর্ণ সামনে রেখে এখন থেকেই পুরভোটের প্রচার ও প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়তে চাইছে রাজ্য বিজেপি। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল দশা এবং সামগ্রিক নাগরিক পরিষেবার হাল ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। দলের অন্দরের খবর, পুরসভার অন্তর্গত নিজ নিজ বিধানসভা এলাকার বিধায়কদের এই বিষয়ে এবার আরও অনেক বেশি সক্রিয়ভাবে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবারের এই সল্টলেক বৈঠকের পর থেকেই গেরুয়া শিবিরের অন্দরে পুরভোটের প্রার্থীতালিকা ও লড়াইয়ের কৌশল নিয়ে জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *